বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপি আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা তুমুল হট্টগোলে জড়িয়েছেন। সেই হট্টগোল থামাতে উদ্যোগী হন দলের মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর।
এসময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আপনারা থামুন, দয়া করে থামুন। এরকম করবেন না। এটি বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবসের আলোচনা। এর গুরুত্ব বজায় রাখুন।’
প্রায় ৫-৭ মিনিট ধরে চলা এই চেয়ার ছোড়াছুড়ি থেমে যাওয়ার পর মির্জা ফখরুল বক্তব্য দিতে এসে বলেন, ‘এটি খু্বই দু:খজনক। আমাদের দুঃসময় চলছে। এসময় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ানো খুবই দুঃখজনক।’
এমন বিশৃঙ্খলা যারা সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
জানা গেছে, দলটির দুই প্রভাবশালী নেতা মির্জা আব্বাস ও হাবিব উন নবী খান সোহেল গ্রুপের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে এ হট্টগোল হয়।
ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল।







