জনপদ

চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু, ঘটনাস্থলে অনেক মানুষ জড়ো হয়েছে, স্থানীয়রা শোক প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মধু সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলার চিত্রা নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে আবির নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার চরের ঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে। সেদিন বিকালেই ফায়ার সার্ভিসের ডুবুরিরা পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী আবির মন্ডল শিশু তাহসিনকে নিয়ে বাড়ির পাশের চিত্রা নদীতে গোসল করতে যায়।

সেখান থেকে তারা সাঁতার কেটে নদীর অপর পারে যায় এবং ফিরে আসার সময় তাহসিনকে একটি নৌকায় তুলে দিয়ে সাঁতার কেটে পার হওয়া সময় আবির ডুবে যায়। পরে নড়াইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ২ ঘণ্টা অনুসন্ধান চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়:কলেজ ছাত্র মৃত্যু সাঁতার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…