স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সিটি কর্পোরেশন সময়মতো মশা নিধন না করায় চিকুনগুনিয়া রোগ ব্যাপক হারে ছড়িয়েছে।
সোমবার বিকেলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকুনগুনিয়া অনেক জেলায় ছড়িয়ে গেছে। এটা কোন মারাত্মক রোগ না হলেও মানুষকে ভোগাচ্ছে।
তিনি বলেন, চিকুনগুনিয়া প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। বিভিন্ন হাসপাতালে রোগীদের জন্য আলাদা স্বাস্থ্য ব্যবস্থা চালু করা হয়েছে। তবে মশা নিধন করা সম্ভব না হলে এই রোগের প্রকোপ কমবে না।
আগামী ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস সফল করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।







