চিকুনগুনিয়া পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে প্রধান করে ৩০ সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে।বিশ্বস্বাস্থ্য সংস্থা, বিশিষ্ট ব্যক্তি, শিক্ষাবিদ, কিট তত্ত্ববিদসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নিয়ে চিকুনগুনিয়া নিয়ে প্রথম জাতীয় বৈঠকে এই কমিটি গঠন করা হয়।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিপিআরে এক জরুরি সভায় এই জাতীয় কমিটি গঠিত হয়।
সভায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কর্মকর্তাদের চিকুনগুনিয়া সংক্রান্ত রোগী পেলে ঢাকায় নিয়ন্ত্রণ কক্ষে জানানোর নির্দেশনা দেয়া হয়।
এছাড়া ওই সভায় সকল সিটি কর্পোরেশন ও পৌরসভাকে স্বাস্থ্য বিভাগ ও কিট তত্ত্ববিদদের সঙ্গে পরামর্শ করে মশা নিধন কার্যক্রম চালানোর নির্দেশনা দেয়া হয়।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:









