চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকুনগুনিয়ার প্রকোপের মধ্যেই অজ্ঞাত রোগে শিশু মৃত্যুতে নতুন শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:২০ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A
চট্টগ্রামে অজ্ঞাত জ্বরে শিশুদের মৃত্যু

রাজধানীসহ সারাদেশে চিকুনগুনিয়ার প্রকোপের পরে এবার চট্টগ্রামের সীতাকুণ্ডের বারো আউলিয়ার ত্রিপুরাপাড়ায় অজ্ঞাত রোগে আজ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। গত ৪ দিনে এ নিয়ে মোট ৯ শিশুর মৃত্যু হলো। চিকুনগুনিয়াতে কোন মৃত্যুর খবর না পাওয়া গেলেও এই অজ্ঞাত রোগের শিশুদের মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হবার পরে জ্বর নিয়ে নানামুখী শঙ্কা তৈরি হয়েছে। সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় ৪৫০টি পরিবার বাস করে। এই এলাকায় গত কয়েকদিন ধরে শিশুদের গায়ে জ্বর, কাশি এবং পরবর্তী শরীরে র‌্যাশ ওঠায় মারা যাচ্ছে একের পর এক শিশু। এখনো হাসপাতালে ভর্তি রয়েছে আরো ২৮ জন। তাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। অজ্ঞাত এ রোগের কারণ ও ধরণ সম্পর্কে জানতে ঢাকা থেকে সরকারের রোগতত্ত্ব ও রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর একটি টিম সীতাকুণ্ডের উদ্দেশে রওনা দিয়েছে। আক্রান্ত রোগীদের থেকে অসুস্থতার লক্ষণ হিসেবে বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা হয়েছে। হয়তো দ্রুত একটা ফলাফল পাওয়া যাবে নয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রোগটির বিস্তারিত জানতে। শুধু জ্বরের কারণ বা তার ধরণ বোঝা না, আমরা মনে করি এই জ্বর কোথা থেকে কীভাবে এলো, তারও শেকড় খুঁজে বের করা উচিত। হঠাৎ করে চিকুনগুনিয়া জ্বর কেনো দেশব্যাপী ছড়িযে পরলো, তা এখনও জানা যায় নি। এই জ্বরে কোন প্রাণহানি হয়নি বলে একে মহামারিও ঘোষণা করা হয়নি। কখনও জনগণকে সচেতন হতে বলে, নয়তো মসজিদ-মন্দিরে দোয়ার আয়োজন করেই দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের দায় এড়াচ্ছেন। চিকুনগুনিয়া নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়া ও আদালতে রিট হবার আগে পরে কিছুটা মশক নিধন কর্মসূচি দেখা গেলেও তা খুবই অপ্রতুল অকার্যকর বলে ঘটনাচিত্রে মনে হচ্ছে। এমনিতেই চিকুনগুনিয়া ও ডেঙ্গুজ্বর নিয়ে জনমনে আতঙ্ক আছে, এরমধ্যে চট্টগ্রামে ওই অজ্ঞাত রোগ নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জনবহুল এই দেশে একটি সংক্রামক বা প্রাণঘাতি অজ্ঞাত রোগ ছড়িয়ে পড়লে, তা ভয়াবহরুপ ধারণ করতে পারে বলে আমাদের আশঙ্কা। কোন রোগে আক্রান্ত ও সংক্রমণ শুরু হবার পরে সরব ও সক্রিয় হবার সংস্কৃতি বন্ধ হওয়া উচিত, সেক্ষেত্রে সারাবছর ক্ষতিকর মশার প্রজনন নিয়ন্ত্রণসহ জনসচেতনতা কর্মসূচি চালানো উচিত। দায়িত্বশীল কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে কার্যকরভাবে ভাববেন ও দ্রুত পদক্ষেপ নেবেন বলে আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকুনগুনিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মওদুদ আহমদের আবেদন খারিজ, মামলা চলবে

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতির ভরসা, সাহস অার শক্তির আশ্রম

পরবর্তী

ঢাকা বিশ্ববিদ্যালয়: জাতির ভরসা, সাহস অার শক্তির আশ্রম

রজার ফেদেরার

সেমিতে ফেদেরার, জোকোভিচের স্বপ্ন কাড়ল চোট

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT