বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গতকাল সোমবার তিনি দলের স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া উইং শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, ডায়াবেটিস সমস্যায় ভুগছেন তরিকুল। এর আগে দীর্ঘদিন তিনি বারডেমে চিকিৎসা ছিলেন।
মঙ্গলবার সকাল আটটায় তাঁকে নিয়ে সিঙ্গাপুরের পথে রওনা হোন স্ত্রী ও দুই ছেলে।







