চিকিৎসক না পেয়ে ভ্যানের ওপর সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি

সদর হাসপাতালের প্রধান ভবনের সামনে রোগী ও দর্শনার্থীরা অবস্থান করছে, হাসপাতালের নাম বাংলায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি না নেয়ায় জরুরি বিভাগের সামনেই ভ্যানের ওপর সন্তান প্রসবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকালের এ ঘটনায় সোমবার তদন্ত কমিটি গঠনের কথা জানালেন সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত।
সদ্য প্রসূতি শিশুর দিদিমা (নানী) সদর উপজেলার মাছখোলা গ্রামের শিবানী দাস জানান, সন্তানসম্ভবা মেয়েকে নিয়ে শুক্রবার সকালে সদর হাসপাতালে যাই। এসময় প্রসব বেদনায় আমার মেয়ে ছটফট করলেও ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে ভ্যানের ওপরেই ছেলে সন্তানের জন্ম দেয় শিমুলি দাস।
উল্লেখ্য, ভ্যানের ওপর জন্ম নেয়া শিশুটির নাম দেয়া হয়েছে রুদ্র দাস। শিমুলি দাসের স্বামীর নাম বিধান দাস। বাড়ি সদর উপজেলার ছনকা গ্রামে। শিশুটির নানা বাড়ি সদর উপজেলার ঝুটিতলা গ্রামে।






