চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা বিক্রেতা বাবুল মিয়ার মৃত্যুতে ৪ পুলিশকে দায়ী করে তদন্ত প্রতিবেদন

এনামূল কবীর রূপমএনামূল কবীর রূপম
৩:০৭ পূর্বাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর শাহআলী থানায় চা বিক্রেতা বাবুল মিয়ার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে বাবুলের মৃতুর জন্য শাহ আলী থানার ২ এসআই, ১ এএসআই এবং ১ কনস্টেবলকে দায়ী করা হয়েছে।

দায়ী পুলিশ সদস্যরা হলেন উপ-পরিদর্শক মোমিনুর রহমান খান এবং নিয়াজ উদ্দিন মোল্লা, সহকারি উপ পরিদর্শক দেবেন্দ্র নাথ এবং কনস্টেবল জসিম উদ্দিন।

ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুদ আহমদ খান মিরপুর বিভাগের উপকমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।

এর আগে গত ৫ ফেব্রুয়ারি বাবুলের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়।  

বাবুলের পরিবারের অভিযোগ, বুধবার রাত ৯টায় মিরপুর ১ নম্বর গুদারাঘাটে চাঁদা না পেয়ে পুলিশ চা বিক্রেতা বাবুল মাতব্বরের কেরোসিনের চুলায় বাড়ি মারে।  এতে কেরোসিন ছিটকে বাবুলের গায়ে লাগে এবং আগুন ধরে যায়।

৯৫ শতাংশ পোড়া শরীর নিয়ে হাসপাতালে নিলে বৃহস্পতিবার দুপুরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

Reneta

পরিবার বলছেন, চাঁদা না দেওয়ায় পুলিশ বাবুলের ওপর চড়াও হয়েছিল। তবে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

Jui  Banner Campaign
ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

দুপুরে সংবাদ সম্মেলন করবে এনসিপি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভিনিসিয়াসের অভিযোগে ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন প্রেস্টিয়ান্নি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বিধ্বংসী নিউক্যাসল, অ্যাটলেটিকোর নাটকীয় ড্র, ইন্টারের হার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল, যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT