চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চা দোকানির মৃত্যুর ঘটনা ‘হত্যা’ হিসেবে তদন্ত

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
৪:৪০ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, অপরাধ
A A

রাজধানীর শাহআলী থানা এলাকায় চা দোকানির মৃত্যুর ঘটনাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত করছে পুলিশ।

সরেজমিন তদন্তে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ৪ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে।

চাঁদা না পেয়ে চা দোকানিকে নির্যাতন ও আগুনে পুড়িয়ে হত্যায় অভিযুক্ত ৫ পুলিশের মধ্যে ৪ জনকে দায়ী করে ডিএমপি সদর দফতর গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এখন চলছে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া।

তবে তদন্ত শেষ করতে পারেনি মিরপুর অপরাধ বিভাগের তদন্ত কমিটি। আরও দুই দিন সময় চেয়েছে তারা।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বলেন, আরো তদন্তের জন্য দুই দিন সময় চেয়েছিলো সেই দুই দিন শেষ হওয়ার আগেই তদন্ত প্রতিবেদন দাখিল করবে। অভিযুক্ত যারা আছেন তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু প্রক্রিয়াধীন।

পরিবারের দায়ের করা মামলাটি এখন হত্যা মামলা হিসেবে তদন্ত করছে পুলিশ।

Reneta

তবে ওই মামলায় অভিযুক্ত হিসেবে এক নারী মাদক ব্যবসায়ী ও পুলিশের সোর্সের নাম থাকলেও আসামীর তালিকায় নেই পুলিশ সদস্যদের নাম।

মারুফ হোসেন সরদার আরো বলেন, একটা মামলা রুজু হয়েছে এই মামলার তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা যেটা পাবেন সেই অনুযায়ী ব্যবস্থা নিবেন।

অভিযুক্ত পুলিশ সদস্যদের বরখাস্ত করা হলেও তদন্তে দায় প্রমাণিত অভিযুক্ত পুলিশদের এখনো গ্রেফতার দেখানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পুলিশি নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চা দোকানির মৃত্যুর ঘটনা ‘হত্যা’ হিসেবে তদন্ত

পরবর্তী

মাবিয়ার কান্নায় সুবিধাবাদী আমাদের জন্য যে লজ্জা

পরবর্তী

মাবিয়ার কান্নায় সুবিধাবাদী আমাদের জন্য যে লজ্জা

মাবিয়ার কান্নায় সুবিধাবাদী আমাদের জন্য যে লজ্জা

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT