চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালের দাম বাড়ায় সংসদে তোপের মুখে খাদ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ২৯, জুন ২০১৭
বাংলাদেশ
A A
খাদ্যমন্ত্রী

বাজারে হঠাৎ চালের দাম বেড়ে যাওয়ায় সাংসদের তোপের মুখে পড়েছেন খাদ্যমন্ত্রী  কামরুল ইসলাম। সংসদ সদস্যদের অভিযোগ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারা এবং শৃঙ্খলার অভাবেই চালের দাম বেড়েছে। তবে এসব অভিযোগের বিপরীতে মন্ত্রী  বলেছেন, কৃষকরা যাতে সঠিক মূল্য পায় সেজন্যই আগেভাগে আমদানি শুল্ক কমানো হয়নি।

বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটের ওপর মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে খাদ্যমন্ত্রী এই দাবি করেন।

জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, ‘খাদ্যমন্ত্রী রাজনীতিতে সফল হলেও আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছেন। তার মন্ত্রণালয়ে শৃঙ্খলার অভাবে চালের দাম বেড়েছে।’

নিজেকে কৃষক দাবি করে ফিরোজ রশীদ বলেন, হাওরে ফসল নষ্ট হওয়ার ফলে সংকট হওয়ার কথা কার্তিক মাসে। কিন্তু এখনই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমদানি শুল্ক আরও আগে কমানো হলে ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর সুযোগ পেতেন না।’

জবাবে খাদ্যমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে কৃত্রিম সংকট তৈরি করে চালের দাম বাড়িয়েছে। প্রকৃতপক্ষে কোন সংকট নেই।

তিনি বলেছিলেন, গত এপ্রিলে আমদানি শুল্ক কমানোর আবেদন করলেও সেটি তখন করা হয়নি। কারণ, প্রধানমন্ত্রী চিন্তা করেছেন কৃষকদের বাঁচাতে হবে। তাদের উৎপাদন খরচ উঠে আসতে হবে। কিন্তু তখন শুল্ক কমালে চালের দাম কমে যেত, এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতো।

Reneta

এসময় সাংসদ রওশন আরা মান্নান খাদ্য মন্ত্রণালয়ের পচা গম কেলেঙ্কারির বিষয়টি সামনে নিয়ে আসলে খাদ্যমন্ত্রী বলেন, এবার খাদ্য মন্ত্রণালয় যে চাল ও গম সংগ্রহ করছে, তার মান নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ থাকবে না। কেননা এবার ‘সাড়ে ১২ প্রোটিনের’ গম আমদানি করা হচ্ছে, এর বাইরে কোনো গম আনা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদ্যমন্ত্রীখাদ্যমন্ত্রী কামরুল ইসলামচাল
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT