অস্কার বিজয়ী অভিনেতা জেমি ফক্স শুধু সিনেমার নায়কই নন, বাস্তব জীবনেও নায়ক। সম্প্রতি দুর্ঘটনায় পড়া জ্বলন্ত ট্রাক থেকে চালককে উদ্ধার করে অনন্য নজির স্থাপন করলেন।
বিট্রিশ পত্রিকা ডেইল মেইল জানিয়েছে ঘটনাটি ঘটে জেমি ফক্সের সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বাড়ির কাছাকাছি রাস্তায়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি কয়েকটি গড়ান দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এরপর আগুন ধরে যায়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগে ব্রেট কাইলি নামের ৩২ বছর বয়সী চালককে জেমি ও অন্য একজন ব্যক্তি উদ্ধার করতে সক্ষম হন।
জেমি জানান, দুর্ঘটনার শব্দ বাড়ি থেকে শুনতে পান। এরপর ঘটনাস্থলে দিয়ে অপর ব্যক্তির সাহায্যে গাড়ির জানালার ভাঙেন। এরপর সিট বেল্ট থেকে চালককে বের করে আনেন। এর পরপরই গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।
জেমি আরও জানান, দুঘর্টনায় একজন প্রাণে রক্ষা পেয়েছেে এখানে নায়কোচিত কিছু ভাবার কোনো কারণ নেই,আমার জায়গায় অন্য কেউ থাকলেও একই কাজ করত।
গতকাল জেমি ইন্সটাগ্রামে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, দুঘর্টনায় উদ্ধার হওয়া চালকের বাবা তাকে জড়িয়ে কাঁদছেন।
২০০৪ সালে ‘রে’ চলচ্চিত্রের রে চার্লস চরিত্রে অভিনয় করে অস্কার জেতেন জেমি।





