চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার শিশু হত্যায় ২ আসামি রিমান্ডে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪১ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামি আব্দুল আলী ও জুয়েল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল জজ কাওসার আলমের আদালতে তাদের তোলা হলে রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামিই একই এলাকার বাসিন্দা।

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে গত শুক্রবার নিখোঁজ হওয়া চার শিশু শুভ, মনির, তাজেল ও ইসমাইলের মরদেহ বুধবার উদ্ধারের পর রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুল আলী ও জুয়েল মিয়াকে আটক করা হয়।

এরপর আজ সকালে হাবিবুর রহমান আরজু ও রুবেল মিয়া নামে আরো দু’জনকে আটক করে পুলিশ।

শুক্রবার বিকেলে মাঠে খেলতে যাওয়ার পর সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণীর মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণীর তাজেল মিয়া (১০) এবং সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০) নিখোঁজ হয়ে যায়।

নিখোঁজের পাঁচদিন পর বুধবার মৃতদেহ উদ্ধার করা হয়। বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি এলাকায় কুমারপাড়া ইছার বিল পাড়ের কয়েকটি গর্ত থেকে উদ্ধার হয় তাদের মৃতদেহ। শিশুদের মধ্যে তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই।

Reneta

মৃতদেহ উদ্ধারের পর তদন্তে নামে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হত্যাকারীদের ধরিয়ে দেয়ার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। বুধবার রাতেই সীমান্ত এলাকা রশীদপুর থেকে আব্দুল আলী ও তার ছেলে জুয়েলকে আটক করে গোয়েন্দা পুলিশ। ভোরে বাহুবলের চা বাগান এলাকা থেকে আরো আটক করা হয় আব্দুল আলীর অন্য ছেলে রুবেলকে। ওই সময়ই আটক করা হয় আরজুকে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. দেবপ্রিয় জানিয়েছেন, শিশুদের মরদেহের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কোনো এক সময় ওই শিশুদের শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এ ধরনের নিষ্ঠুরতার সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও স্থানীয়দের ধারণা, গ্রামের পঞ্চায়েত নিয়ে বিরোধ থেকে ওই হত্যকাণ্ডটি ঘটে থাকতে পারে।

বুধবার রাতে চার শিশুর নামাজে জানাযা শেষে তাদের গ্রামে দাফন সম্পন্ন হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হবিগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মা নিহত, বাবা-ছেলে আহত

জুলাই ১০, ২০২৬

স্পেনকে হারাতে ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে বেলজিয়ামকে

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিসেম্বরে দেশে ফিরব, দলের নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণ করব: শেখ হাসিনা

জুলাই ১০, ২০২৬

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন অভিনেত্রী চমক

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT