চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর মর্গে থাকা সেই লাশ অবশেষে কবরে

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৫:১১ অপরাহ্ণ ০৪, মে ২০১৮
আদালত, জনপদ, নীলফামারী
A A

লিপা রাণী থেকে ধর্মান্তরিত হওয়া হোসনে আরা’র লাশ চার বছর মর্গে থাকার পর হাইকোর্টের আদেশে শুক্রবার কবরে শায়িত হলো।

লাশের দাবিতে মেয়ের বাবা ও শ্বশুরের মধ্যে চলা আলোচিত এই মামলার নথি থেকে জানা যায়, নীলফামারীর ডোমার উপজেলার অক্ষয় কুমার রায় মাস্টারের মেয়ে লিপা রাণী’র সাথে একই উপজেলার জহুরুল ইসলামের ছেলে হুমায়ূন ফরিদ লাজুর প্রেমের সম্পর্ক ছিল।

একপর্যায়ে ২০১৩ সালের ২৫ অক্টোবর লিপা রাণী লাজুর সাথে পালিয়ে যায়। এবং ধর্মান্তরিত হয়ে লাজুকে বিয়ে করে। ইসলাম ধর্ম গ্রহণ করে লিপা রাণী রায় তার নাম রাখেন মোছা. হোসনে আরা ওরফে লাইজু।

এরপর লিপার বাবা ২০১৩ সালের ২৮ অক্টোবর বাদি হয়ে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি অপহরণ মামলা করেন। কিন্তু মেয়ে ও ছেলে তাদের স্বামী-স্ত্রীর পরিচয়ের সকল কাগজপত্রসহ আদালতে হাজির করে জবানবন্দি দিলে আদালত অপহরণ মামলাটি খারিজ করে দেন।

কিন্তু মেয়ের বাবা মামলার খারিজের বিরুদ্ধে আপিল করে তার মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক ও মস্তিষ্ক বিকৃত দাবি করেন। পরবর্তীতে আদালত সে আবেদন আমলে নিয়ে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহীর সেফ হোমে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মেয়েটি সেফ হোমে থাকা অবস্থায় ২০১৪ সালের ১৫ জানুয়ারি তার স্বামী হুমায়ূন ফরিদ লাজু ( বিষক্রিয়ায় অথবা বিষপানে ) মারা যান।

Reneta

লাজুর মারা যাওয়ার বিষয়টি আদালতে উপস্থাপন করে মেয়ের বাবা তার মেয়েকে নিজ জিম্মায় নিতে আদালতে আবেদন করে ২০১৪ সালের ১৬ জানুয়ারি মেয়েকে বাড়িতে নিয়ে রাখেন।

এরপর ২০১৪ সালের ১০ মার্চ বাবার বাড়িতে নিজ শোবার ঘরে কীটনাশক পান করে আত্মহত্যা করে মেয়েটি। আর ২০১৪ সালের ১১ মার্চ মেয়েটির মরদেহ ময়না তদন্ত করা হয়।

এরপর পুত্রবধূ দাবি করে মেয়েটির শ্বশুর জহুরুল ইসলাম- ইসলামী শরিয়ত মোতাবেক দাফনের জন্য আদালতে আবেদন করেন।

তবে মেয়ের বাবা অক্ষয় কুমার হিন্দু শাস্ত্র মতে সৎকারের জন্য আদালতে আবেদন করেন।

এরপর উভয়পক্ষের শুনানি নিয়ে ম্যাজিস্ট্রেট আদালত ডোমার থানা পুলিশকে একটি প্রতিবেদন দাখিলের আদেশ দেন। কিন্তু উভয়পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকার বিষয়টি উল্লেখ করে ডোমার থানা পুলিশ প্রতিবেদন দাখিল করলে আদালত মেয়েটির মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষণের আদেশ দেন। এরপর মেয়েটির মরদেহ মর্গেই রাখা হয়।

পরবর্তীতে মেয়েটির মরদেহ দাবির মামলা মেয়েটির শ্বশুরের পক্ষে গেলে তার বিরুদ্ধে মেয়ের বাবা জেলা-জজ আদালতে আপিল করেন। আপিলে মেয়ের বাবার পক্ষে রায় আসে।

এরপরই মেয়েটির শ্বশুর জহুরুল ইসলাম ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। সে আপিলের শুনানি নিয়ে গত ১২ এপ্রিল বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ ধর্মান্তরিত হওয়া হোসনে আরা’র মরদেহ তার শ্বশুরের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়ে ওই মরদেহ ইসলামী শরিয়ত মোতাবেক দাফনের রায় দেন। এবং দাফনের সময় একজন ম্যাজিস্ট্রেট ও প্রয়োজনীয় পুলিশ ফোর্স রাখার জন্য নীলফামারীর ডিসি’র প্রতি রায়ে নির্দেশ দেওয়া হয়। আর দাফনের আগে শেষবারের মত মেয়ের বাবা ও তার পরিবারকে মরদেহ দেখার সুযোগ দিতে রায়ে বলেন হাইকোর্ট। হাইকোর্টে শ্বশুরের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ সাফিউর রহমান। আর মেয়ের বাবার পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী।

শুক্রবার লাজুর ভাই হুমায়ুন রশিদ চ্যানেল আই অনলাইনকে জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী শুক্রবার দুপুরে মর্গ থেকে হোসনে আরা’র মরদেহ আনা হয় (শ্বশুর বাড়ী) আমাদের বাড়িতে। এসময় এখানে উপস্থিত থাকে ম্যাজিস্ট্রেট সহ স্থানীয় বিপুল সংখ্যক পুলিশ। দুপুর সাড়ে তিনটায় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর চারটায় আমার ভাই লাজুর কবরের পাশেই দাফন করা হয় হোসনে আরা কে।

হুমায়ুন রশিদ আরো জানান, মেয়ের বাবা এবং পরিবারকে আগেই জানান হয়েছিল শুক্রবার লাশ দাফন হবে। তবে তারা কেউ শেষ বারের জন্যেও লাশ দেখতে আসেনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin2

সর্বশেষ

এমএলএস অল-স্টার ম্যাচ খেলা হচ্ছে না মেসির

জুলাই ২৬, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন

বঙ্গভবনের পরের বাসিন্দা হিসেবে যেসব নাম আলোচনায়

জুলাই ২৬, ২০২৬

বিশ্বকাপের পর নেমেই নেইমারের জোড়া গোল

জুলাই ২৬, ২০২৬

মেসিকে ছাড়া মিয়ামির আরেকটি জয়, দুই ম্যাচে গোল সুয়ারেজের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT