ছোট পর্দার ব্যস্ত মুখ হিসেবে পরিচিত ছিলেন মোনালিসা। কিন্তু বিয়ে করে প্রায় পাঁচ বছর ধরেই অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। শুধু অভিনয় নয় দীর্ঘ চার বছর ধরেই বসবাস করছেন আমেরিকায়।
দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে মঙ্গলবার নিউইর্য়ক থেকে দেশে ফিরেছেন আলোচিত মুখ মোনালিসা।
দেশে ফিরেই অফিসিয়াল ফেসবুকে মোনালিসা সেলফি তুলে সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এবং একটি স্ট্যাটাস পোস্ট করে লিখেছেন, ‘দেশের সবুজ দেখে মনটা ভরে গেলো। নিজেকে খুবই নির্ভার মনে হচ্ছে। আমাকে পেয়ে স্বজনদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। চোখ বেয়ে আজ সুখের জল নামছে। 
তবে মোনালিসা এই সফরের উদ্দেশ্য এবং কতদিন থাকবেন তা সম্পর্কে ফেসবুকে কিছুই জানাননি। হয়তো প্রবাস জীবন থেকে কিছুটা সময় বের করে এ অভিনেত্রী তার পরিচিত বন্ধু ও নির্মাতাদের কাজ করতেই নিশ্চয়ই এসেছেন। 
মডেলিং ও অভিনয় ক্যারিয়ারের জীবনে জনপ্রিয় সংগীত শিল্পী ও কম্পোজার হাবিব ওয়াহিদের সঙ্গে মন দেয়া নেয়ার সম্পর্কে জড়ান মোনালিসা। কিন্তু সে সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। অবশেষে ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্র প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে যুক্তরাষ্ট্রে চলে গেলে দুই বছরের মাথায় বিচ্ছেদ ঘটে মোনালিসার সংসারে।










