নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ চার বছর পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মো. জুয়েল রানাকে সভাপতি ও এস.এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে এ নতুন কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার কেন্দ্রীয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নতুন এ কমিটির অনুমোদন দেন। আগামী এক বছরের জন্য জাবি শাখা ছাত্রলীগের এ কমিটির অনুমোদন দেয়া হয়।
মোঃ জুয়েল রানা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৩৯তম আবর্তন ও আ. ফ. ম. কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।
আর আবু সুফিয়ান চঞ্চল নৃ-বিজ্ঞান বিভাগের ৩৯তম আবর্তন ও শহীদ সালাম বরকাত হলের আবাসিক শিক্ষার্থী।







