চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছরে সীমান্ত হত্যা ২০১৯ সালে সর্বোচ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

গত চার বছরের মধ্যে ২০১৯ সালে সর্বোচ্চ সংখ্যক সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেসরকারি হিসাবে গত বছর সীমান্ত হত্যার শিকার ৪৩ জন বলা হলেও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিসেবে এ সংখ্যা ৩৫ জন।

বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হিসাবে এ হত্যার সংখ্যা আরো কম। আমাদের হিসাবে গত বছর সীমান্ত হত্যার সংখ্যা ৩৫। গত চার বছরের মধ্যে এ সংখ্যা সর্বোচ্চ, আমরা বিএসএফকে এ বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি।

বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

Banglabid

গত ২৫-৩০ ডিসেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিজিবি মহাপরিচালক বলেন: ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্য দিয়ে ভারতের নয়াদিল্লীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৪৯তম সীমান্ত সমন্বয় সম্মেলন শেষ হয়েছে। সীমান্ত হত্যার বিষয়ে বিএসএফ ডিজিকে গভীর উদ্বেগের কথা জানিয়েছি।

‘আমরা বলেছি ২০১৯ সালে সীমান্তে মৃত্যুর সংখ্যা বিগত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিজি বিএসএফকে অনুরোধ করা হয়েছে। বিএসএফ প্রধান আমাদের আশ্বস্ত করেছেন। তারা এ ব্যাপারে আরো সতর্ক থাকার কথা বলেছেন’, বলেন বিজিবি মহাপরিচালক।

Reneta

তিনি বলেন: বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে ফেনসিডিল এবং ইয়াবার কারখানা পরিচালনার বিষয়টি উত্থাপন করা হয়েছে। এ ধরনের তথ্য বিএসএফকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

ভারতে নাগরিক আইন সংকটের প্রভাবে রোহিঙ্গাদের মতো অবৈধ অনুপ্রবেশ ঘটলে বিজিবি গুলি করবে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন: সীমান্তে বিজিবি কখনো আগে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না। অতীতে দেখা গেছে যে চোরাকারবারিদের দ্বারা বিজিবি হামলার শিকার হয়ে হতাহত হয়েছে। সীমান্তে আত্মরক্ষার্থে ছাড়া বিজিবি কখনো গুলি করে না, তবে অবৈধভাবে কাউকে ঢুকতেও দেয়া হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৯ সালে সীমান্তে নিহত হয়েছিলেন ৬৬ জন। ২০১০ সালে ৫৫ জন, ২০১১ সালে ২৪, ২০১২ সালে ২৪, ২০১৩ সালে ১৮, ২০১৪ সালে ২৪, ২০১৫ সালে ৩৮, ২০১৬ সালে ২৫, ২০১৭ সালে ১৭ ও ২০১৮ সালে ৩ জন নিহত হয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিবিসীমান্ত হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরাকে মার্কিন দূতাবাসের সামনে চলা বিক্ষোভ প্রত্যাহার

পরবর্তী

নোকিয়া ৯.২ পিওরভিউ নিয়ে যতো গুঞ্জন

পরবর্তী

নোকিয়া ৯.২ পিওরভিউ নিয়ে যতো গুঞ্জন

গাছ কেটে শিল্প স্থাপন অবৈধ: হাইকোর্ট

সর্বশেষ

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT