পরিবেশ

চার বছরে বনভূমি ২০ শতাংশে উন্নীত করার টার্গেট

চার বছরে বনভূমি ২০ শতাংশে উন্নীত করার টার্গেট

২০২১ সালের মধ্যে দেশের বনভূমির পরিমাণ ২০ শতাংশে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে এজন্য জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার কমানো এবং বনভূমি রক্ষায় আইন করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যে কোনো দেশের বনভূমিই জ্বালানি বা নবায়নযোগ্য শক্তির অন্যতম আঁধার। বিজ্ঞানীদের এই উপলব্ধি থেকে এবার বিশ্বজুড়ে বন দিবসের মূল প্রতিপাদ্য বন ও জ্বালানি।

আমাদের দেশে রান্নার কাজে গড়ে ৩৫ শতাংশ ব্যবহার হয় কাঠ বা গাছপালা। তবে গ্রামে এলাকাভেদে এটা আবার ৮৫ থেকে ৯২ শতাংশ। এ অবস্থার পরিবর্তনে এলপিজি’র ব্যবহার বাড়ানো এবং অন্যকাজে বনভূমির ব্যবহার বন্ধ করতে আইন সংশোধনেরও পরামর্শ  বিশেষজ্ঞদের।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://youtu.be/AoawHvaV-0M

বিষয়:বন দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…