চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১৫, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজে আগামী শুক্রবার শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এমন অবস্থায় ক্লনটার্ফে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি মাশরাফী বিন মোর্ত্তজাদের জন্য শুধুই নিয়মরক্ষার! তবে আনুষ্ঠানিকতার এ ম্যাচও উত্তাপ ছড়াবে নিশ্চিত। হিসাব-নিকাশের বাইরে থাকা ম্যাচে অপরাজিত বাংলাদেশ দল চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে।

ডাবলিনে বুধবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড।

টুর্নামেন্টে এখন পর্যন্ত স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলা হয়নি মাশরাফী বাহিনীর। বৃষ্টির কারণে দুদলের প্রথম ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি।

বাংলাদেশ দলে চারটি পরিবর্তন এনেছে। সৌম্য সরকারের জায়গায় নেয়া হয়েছে লিটন দাসকে। এছাড়া মেহেদী হাসান মিরাজ নেই, দলে ঢুকেছেন মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমানের জায়গায় রুবেল হোসেন এবং একজন ব্যাটসম্যান (মোহাম্মদ মিঠুন) কমিয়ে ব্যাটিং অলরাউন্ডার সাইফউদ্দিনকে দলে রাখা হয়েছে। প্রথম ম্যাচে দারুণ খেললেও চোটের কারণে দ্বিতীয় ম্যাচে বাইরে ছিলেন সাইফউদ্দিন।

এ টুর্নামেন্টে দুটো ম্যাচেই আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে উইন্ডিজ। দুবারই আবার ক্যারিবীয়দের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে জয় ৮ উইকেটে, আরেক ম্যাচে জয় ৫ উইকেটে জেতে টাইগার বাহিনী।

এই ম্যাচে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রানের সঙ্গে আড়াইশ উইকেটশিকারি ক্লাবে জায়গা করে নেয়ার জন্য এদিন মাত্র একটি উইকেটের দরকার তার। এখন পর্যন্ত ১৯৭ ম্যাচে ৫৬৬৭ রানের সঙ্গে তার উইকেট সংখ্যা ২৪৯। এক উইকেট পেলে সনাথ জয়সুরিয়া, শহীদ আফ্রিদি, জ্যাক ক্যালিসের মতো কিংবদন্তি অলরাউন্ডারদের ক্লাবে ঢুকবেন সাকিব, আর রেকর্ডে ম্যাচ সংখ্যায় পেছনে ফেলবেন সকলকে।

মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন অধিনায়ক ম্যাশও। ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচে ছয়টি উইকেট নিয়েছেন মাশরাফী। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন উইকেট পেলে গর্বের উপলক্ষ্যে নাম লেখাবেন এ পেসার। অধিনায়ক হিসেবে করে ফেলবেন উইকেটের সেঞ্চুরি।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাখাইনে ত্রাণ ঢোকার সুযোগ দিতে জাতিসংঘের আহ্বান

পরবর্তী

ধানে আগুন দেয়া মালেকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

পরবর্তী

ধানে আগুন দেয়া মালেকের ধান কেটে দিলো শিক্ষার্থীরা

ঈদে আরিয়ানের টেলিছবিতে পিন্টু ঘোষের গান

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT