চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার নায়িকার ঠাণ্ডা যুদ্ধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০১৬
বিনোদন
A A

ঈদ মানেই ঢাকাই চলচ্চিত্রে বিগ বাজেটের ধামাকা ছবি। প্রতিবছরের মতো এবারো ঈদে মুক্তি পাচ্ছে বাণিজ্যিক ধারার চারটি ছবি। দু’টি যৌথ প্রযোজনার ‘শিকারী ও বাদশা’। অপর দু’টি ‘সম্রাট’ ও ‘রানা পাগল’।

এসব ছবিগুলোর মধ্যে যৌথ প্রযোজনার ‘বাদশা’ ছবিতে কলকাতার টপমোস্ট হিরো জিৎ আর বাকি তিনটির নায়ক কিং খান শাকিব খান। যদিও ‘রানা পাগল’ ছবিটি নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। কিন্তু এরইমধ্যে এ ছবির ট্রেইলর ও গান প্রকাশ করা হয়েছে।

তবে এবারের ঈদে নায়ক নয় বরং চার নায়িকার ঘটবে ঠাণ্ডা যুদ্ধ। চারটি ছবির মধ্যে ঢালিউডের তিন জন ও টালিউডের একজন নায়িকা অভিনয় করেছেন। ‘বাদশা’ সিনেমায় জিতের সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, ‘সম্রাট’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। ‘রানা পাগল’ ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তিশা এবং ‘শিকারী’ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার শ্রাবন্তী।

নায়কদের ক্ষেত্রে জিৎকে হারিয়ে শাকিব খান এগিয়ে যাবেন। ঠিক তেমনি গ্ল্যামার গার্ল ও দীর্ঘ অভিজ্ঞ নায়িকা কলকাতার শ্রাবন্তীর কাছে হেরে যাবেন নুসরাত ফারিয়া। তবে শুধু নুসরাত ফারিয়া নয় শ্রাবন্তীর কাছে হেরে যেতে পারেন ঢাকাই চলচ্চিত্রের প্রভাবশালী নায়িকা অপু বিশ্বাসও। তার কারণ বাংলাদেশে জনপ্রিয়তা রয়েছে শ্রাবন্তীর তাই জনপ্রিয়তাকে পুঁজি করে অপুর জনপ্রিয়তায় হানা দিতে পারে এ নায়িকা।

তাছাড়া অজানা কারণে বর্তমানে সবার আড়ালে আছেন অপু বিশ্বাস। ‘সম্রাট’ ছবির প্রচারণাসহ কোনো কাজেই পাওয়া যাচ্ছে না তাকে। সম্রাট ছবি নিয়ে অপু যদি প্রচারণায় নামতো হয়তো শ্রাবন্তীর ‘শিকারী’ পাত্তাই পেত না।

অপরদিকে ‘বাদশা’ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। জনপ্রিয়তার দিক থেকে একেবারেই তলানিতে রয়েছেন তিনি। এ পর্যন্ত দুইটি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করলেও এখনও দর্শকমহলে ‘নায়িকা’ হয়ে উঠতে পারেননি। তাই শাকিব খানের আরেক ছবি ‘রানা পাগল’ যদি মুক্তি পায় তাহলে তার এ ব্যর্থতা নিয়েই ছোট জনপ্রি মুখ নায়িকা তিশার সঙ্গে প্রতিযোগিতায় লড়তে হবে ফারিয়াকে।

Reneta

এমনটি যদি ঘটেও থাকে তাহলে ফারিয়া নয়, তিশাই এগিয়ে থাকবেন বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। কারণ তিশা ইতিমধ্যে ‘অস্তিত্ব’ ছবির মাধ্যমে বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন। টিভি পর্দার জনপ্রিয়তা কাজে লাগিয়ে বড় পর্দায়ও একটা শক্ত আসন করে নিয়েছেন তিনি।

তাই প্রতিযোগিতার দৌড়ে তিশাকে টপকাতে বেশ কাঠখড় পোড়ানো হতে পারে ফারিয়াকে। তবে এবার ঈদে নায়িকা হিসেবে কে এগিয়ে থাকবেন আর কে পিছিয়ে পড়বেন এ নিয়ে বর্তমানে এ নিয়ে আলোচনা হলেও বিষয়টি দেখতে অপেক্ষা করতে হবে ঈদ পর্যন্ত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপু বিশ্বাসশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টার ফাইনালে এমবাপের ফ্রান্সের সামনে হাকিমির মরক্কো

জুলাই ৫, ২০২৬

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে জিতে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT