চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৮ সালে কী করবেন চার খলনায়ক?

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
১:২১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A
খলনায়ক

দীর্ঘদিন ধরেই ঢাকাই চলচ্চিত্রে খলনায়কের সংকট চলছে, এমন কথা চিত্রপুরীতে কান পাতলেই শোনা যায়। গেল বছর অভিনেতা মিজু আহমেদের মৃত্যুর পর এই কথাটি ঘুরেফিরে আজকাল বেশি করে উচ্চারিত হচ্ছে। এর কারণ চলচ্চিত্রের সোনালি যুগের পর্দা কাঁপানো খলনায়কদের অনেকেই না ফেরার দেশে চলে গেছেন। আবার কেউ চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। আর নতুন যারা কাজ করছেন তারা অধিকাংশই জ্বলে উঠতে ব্যর্থ হচ্ছেন।

চলচ্চিত্রের নিয়মিত ভিলেনদের মধ্যে রয়েছেন মিশা সওদাগর, ইলিয়াস কোবরা, টাইগার রবি, শিমুল খান। নতুন বছরে চলচ্চিত্রের অন্যান্যদের মতো তারাও সাজাচ্ছেন নতুন পরিকল্পনা। নতুন বছরের দিনগুলোতে কাজের মাধ্যমে দেশীয় সিনেমার সার্বিক উন্নতি তাদের একমাত্র লক্ষ্য। আর তারা নিজেদের ভাবনা প্রকাশ করলেন চ্যানেল আই অনলাইনকে:

মিশা সওদাগর: ২০১৮ সাল নিয়ে আমার কোন পরিকল্পনা নেই। আল্লাহ যেন সুস্থ রাখে এটাই আমার চাওয়া। সন্তানরা বড় হচ্ছে। ওরা নিরাপদে থাকুক। গত বছর আমার অভিনীত প্রায় ১৭-১৮ সিনেমার কাজ বাকি আছে। সেগুলো আগে শেষ করব। এই সালে নতুন কোন কিছুর কাজ নিচ্ছি না। যদি স্ক্রিপ্ট পড়ে আমার পছন্দ হয়, বিশেষ ভালো লাগা জন্মায় তবেই কাজ করবো, নইলে নয়। সবসময় বাংলা সিনেমার সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো।

Banglabid

ইলিয়াস কোবরা: চলচ্চিত্রের মানুষ আমি। সারাবছর চলচ্চিত্র নিয়ে ব্যস্ত থাকতে চাই। এই বছর আমার চাওয়া থাকবে, পরিচালক ও চিত্রনাট্যকাররা যেন চলচ্চিত্রে আমাদের মতো খলনায়কদের জন্য চরিত্রে পূর্ণতা নিয়ে ভাবেন। কারণ কয়েক বছর ধরে দেখে আসছি, আগের মতো চলচ্চিত্রে আমাদের চরিত্রে পূর্ণতা দেয়া হয়না। ছবি মুক্তির পর দর্শকরা আমাদের উপর বিরক্ত হন। কিন্তু দর্শকদের বোঝা উচিত, নির্মাতারা আমাদের যেভাবে নির্দেশনা দেন আমরা সেভাবেই পর্দায় নিজেদের তুলে ধরি। একটি চলচ্চিত্র সফল হওয়ার পেছনে খল-নায়কের অবদান কম নয়। আমার চাওয়া, আমাদের মত খলনায়কদের সঠিকভাবে মূল্যায়ন করা হোক।

টাইগার রবি: এ বছর ভালো ভালো ছবিতে কাজ করবো। কদিন পরেই সুপারহিরো ছবির শুটিংয়ে অস্ট্রেলিয়া যাব। এরপর অপারেশন অগ্নিপথ ছবির কাজ শেষ করব। বিজলি, মিস্টার বাংলাদেশ, ভালোবাসি কতো বোঝানো যাবেনা, সুপারহিরো এই ছবিগুলো মুক্তি পাবে। আরও চারটি ছবির শুটিং শুরু হবে মার্চ-এপ্রিল কিংবা মে মাস থেকে। এছাড়া চ্যানেল আই এর জন্য নির্মিত মেগা সিরিয়াল ‘সাতভাই চম্পা’য় কাজ করছি। আমি চেষ্টা করছি ভালো ছবিতে কাজ করার। তাছাড়া এখন অনেক স্মার্ট পরিচালক-প্রযোজক কাজ করছেন। তারা সময়োপযোগী ভাবনা নিয়ে কাজ করতে পারেন। সবমিলিয়ে আশা করছি এই বছর ভালো যাবে।

শিমুল খান: ২০১৭ সালে আমার ৬ টি সিনেমা মুক্তি পেয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০১৮ সালে আমার অভিনীত অন্তত ১০টি সিনেমা মুক্তি পাবে। আমি প্রায় পাঁচ বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি। বিগত কয়েক বছরের চেয়ে ২০১৮ সাল আমার জন্য বেশি ভালো যাবে আশাকরি। বিগত বছরের চেয়ে আমি চাইব নির্মাতারা শিল্পীদের আরও বেশি পরিমাণে সঠিকভাবে ব্যবহার করবে।

Reneta

খলনায়ক হিসেবে আমাকে যেমন বেশিরভাগ নির্মাতারাই সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না, তেমনি অন্য শিল্পীদের ক্ষেত্রেও একই অবস্থা দেখতে পাই নিয়মিতভাবে। কিন্তু সকল নির্মাতাদের উদ্দেশ্যে আমি করজোড়ে অনুরোধ করছি এই বছর থেকে সব নির্মাতাই প্রতিটি ছবিতে নায়ক, নায়িকা, ভিলেনসহ সামান্য একজন চরিত্রাভিনেতাকে সঠিকভাবে উপস্থাপন করবেন। তাদের কাছ থেকে সেরা অভিনয় আদায় করে সুন্দর গল্পে সুন্দর সিনেমা বানিয়ে আমাদের প্রাণের ঢাকাই সিনেমাকে বিশ্ব চলচ্চিত্রের চিত্রপটে আরও সুনিপুণভাবে তুলে ধরবেন|

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইলিয়াস কোবরাখলনায়কটাইগার রবিমিশা সওদাগরশিমুল খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT