চারুকলার বকুলতলায় অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব ১৪২৫। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে যোগ দেন বিশিষ্টজনেরা। এমন আয়োজন নগর জীবনে বর্ষাকে উপভোগ্য করে তুলবে বলে আশাবাদ তাদের।
গ্রীষ্মের দাবদাহে প্রকৃতি যখন রুক্ষ, ঠিক তখনই শীতলতার পরশ নিয়ে প্রকৃতিতে আগমন ঘটে ঋতু রানী বর্ষার। বাঙালির আবেগের সাথে জড়িয়ে থাকা এই বর্ষাকে চারুকলার বকুলতলায় স্বাগত জানানো হলো নাচে গানে আবৃত্তিতে।
রাঙা সকালের আয়োজনে সমাগম ঘটে বর্ষাপ্রেমীদের। গ্রাম বাংলার বর্ষার সতেজতাকে নগর জীবনে ছড়িয়ে দেয়ার এই আয়োজন ঋতু সম্পর্কে প্রজন্মকে সচেতন করবে বলে বিশিষ্টজনরা মনে করছেন।
শুধু বর্ষা নয়, গত কয়েক বছরে রাজধানীতে সব ঋতুকে স্বাগত জানানোর কেন্দ্র এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:







