চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরি বাঁচাতে খেলোয়াড়দের ‘সমর্থন’ খুঁজছেন জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৭ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

বুধবারের রাতের মতো কোনো রাত আগে দেখেনি রিয়াল মাদ্রিদের সমর্থকরা। সেই রিয়াল, যারা কিনা জিনেদিন জিদানের হাত ধরে জিতেছে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ, দুই লা লিগা শিরোপা। মাঠের খেলোয়াড়রা যেমনই হন না কেনো, ডাগআউটে জিদান নামটা ভরসা আর ভালোবাসারই।

সেই জিদান বুধবার রাতেও ছিলেন ডাগআউটে। ক্রমান্বয়ে চালিয়ে গেছেন নিজের ফুটবলীয় উর্বর, ক্ষুরধার মস্তিষ্ক নামের জিনিসটাকে। সবকিছুর শেষে ফলাফলে বুড়ো আঙুল দেখেছে রিয়াল সমর্থকরা। অর্থ, মেধা, প্রভাব-প্রতিপত্তিকে ধুলোতে মিশিয়ে আবেগ দিয়ে কোপা ডেল রেতে রিয়ালকে বিদায় করে মাটিতে নামিয়েছে আলকোয়ানো নামের তৃতীয় সারির এক দল!

ফুটবলে খারাপ সময় আসেই। রিয়ালও তেমন এক সময় পার করছে। আগে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল থেকে বিদায়, ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র অন্তত মানা যায়। কিন্তু তৃতীয় সারির আলকায়ানোর বিপক্ষে ২-১ গোলে হার, সেটিও আবার দশ জনের একটা দলের বিপক্ষে! খারাপ সময়, বাজে পারফরম্যান্স- সবকিছুকে অজুহাত বানিয়ে এখন জিদানের বিদায় প্রধান দাবি হয়ে উঠেছে রিয়াল সমর্থকদের জন্য।

সময় খারাপ গেলে একটি ছোট ভুলও পাহাড়ের মতো দেখায়। জিদানের ক্ষেত্রেও ঘটেছে তেমনকিছু। ম্যাচে একাধিক পরিবর্তন এনেছেন, কিন্তু যাদের নামালেন তারা কেউই এনে দিতে পারলেন না সাফল্য। আলভারো অদ্রিওজোলা আর মারিয়ানো ডিয়াজদের পাত্তা দেননি ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

উল্টোদিকে নিজেদের সর্বস্ব দিয়ে লড়েছে আলকায়ানো। এডের মিলিতাওয়ের গোলে এগিয়ে থাকা রিয়ালকে এক গোল শোধ দেন হোসে সোলবেস, সেটাও ৮০ মিনিটে। ১০৯ মিনিটে র‍্যামন লোপেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আলকায়ানো। তার ৬ মিনিট পর রিয়ালকে ম্যাচ থেকে ছিটকে দেয় হুয়ানানের গোল।

এমন এক ম্যাচের পর রিয়ালের ডাগআউটে থাকতে পারবেন কিনা, জিদানের দিকে প্রশ্ন এসেছিল সংবাদ সম্মেলনে। জবাবে জিজুর উত্তরটা ছিল, ‘মনে হয়, তবে আপনারা চাইলে খেলোয়াড়দের জিজ্ঞেস করতে পারেন যে আমার দিকে তাদের সমর্থন আছে কিনা!’

Reneta

‘হারলে সবাই কথা বলবেই। যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, তার জন্য সমস্ত দায় আমার। আমি ঠিক আছি, খেলোয়াড়রা খুব করে ম্যাচটা জিততে চেয়েছিল। তারা চেষ্টা করে গেছে। তবে কিছু সময় ভিন্ন কিছু ঘটেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনেদিন জিদানরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্প্যানিশ কোপা ডেল রে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT