চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির প্রলোভনে প্রতারণা, আটক ২

রউফ জালাল রউফ জালাল
৮:৩৮ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
অপরাধ, জনপদ, বগুড়া
A A
পুলিশের সঙ্গে আটক ব্যক্তিরা, নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে এ পর্যন্ত প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানায় র‌্যাব।

শনিবার বিকাল সাড়ে ৪টায় র‌্যাব-১২ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান র‌্যাব-১২ এর স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন।

আটককৃতরা হলেন, প্রতারক চক্রের মূল হোতা নবীর শেখ এবং সহযোগী মোঃ মাহমুদ হাসান মজনু। তাদের দু’জনেরই বাড়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়।

প্রেস ব্রিফিংয়ে কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, আটককৃতরা নিজেদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে বিভিন্ন লোকের সাথে মোবাইলে কথা বলতো। আইনশৃঙ্খলা বাহিনীতে ভর্তি করানোর প্রস্তাব দিয়ে চাকরি প্রার্থীর মোবাইলে ভুয়া নিয়োগের এসএমএস পাঠাতো।

এরপর ভুক্তভোগীরা তাদের জালে আটকা পড়লে তারা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছ থেকে বিভিন্ন অংকের অর্থ সংগ্রহ করতো। এভাবে তারা দীর্ঘদিন বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ১ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অভিযোগের প্রেক্ষিতে  ০৪ মার্চ শুক্রবার রাত ১১টায় বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে মূল হোতা নবীর শেখকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যানুযায়ী বগুড়া শহর থেকে মাহমুদ হাসান মজনুকে আটক করা হয়।

সোহরাব হোসেন জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে  ভূয়া নিয়োগ এসএমএস পাঠানোর কথা স্বীকার করেছে। তারা বাল্ক এসএমএস ক্রয় করে অনলাইনের মাধ্যমে ভূক্তভোগীদের কাছে পাঠাতো। প্রতারিত ব্যক্তিরা টাকা চাইতে গেলে তাদেরকে প্রাণনাশসহ বিভিন্নভাবে হুমকি দেয়া হতো।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা চলছে বলে জানায় র‌্যাব।

 

ট্যাগ: প্রতারণাবগুড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষার্থীদের আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকার পরামর্শ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের

পরবর্তী

আবারো লিভারপুল ছাড়ার সময় জানালেন ক্লপ

পরবর্তী
লিভারপুল কোচ জার্গেন ক্লপ ফুটবল ম্যাচে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারো লিভারপুল ছাড়ার সময় জানালেন ক্লপ

বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ও রশিদ খান ভক্তের সঙ্গে হাসিমুখে মিলিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-রশিদের ভালোবাসায় সিক্ত প্রতিবন্ধী ভক্ত

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT