চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাকরির চেয়ে জীবন বড়, মুনাফার চেয়ে দেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১১ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের ঝুঁকির মধ্যে আবারও লকডাউন ভেঙে রাস্তায় নামতে বাধ্য করা হলো গার্মেন্টস শ্রমিকদের। গতকালকের মতো আজও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে ঢাকা-গাজীপুরের দিকে ছুটেছে তারা। শ্রমিকদের দাবি, কারাখানা থেকে ফোন করে বলে দেওয়া হয়েছে, ২৬ এপ্রিল কাজে যোগ না দিলে, চাকরি থাকবে না। এমন হুমকির পর কোন শ্রমিকের সাধ্য বাড়িতে থাকে?

গত ৪ এপ্রিলও আমরা একই দৃশ্য দেখেছিলাম। গণপরিবহণ বন্ধ থাকার পরও লাখ লাখ শ্রমিক সেদিন অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রাক, পিকআপ ভ্যান, রিকশা কিংবা ঠেলা ভ্যানে কর্মস্থলের দিকে ছুটেছিলেন। এমনকি অনেকেই মাইলের পর মাইল পথ পায়ে হেঁটেই পৌঁছেছিলেন গন্তব্যে। তবে পরিতাপের বিষয় সেই রাতেই আবার তাদেরকে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল।

কিন্তু পোশাক শ্রমিকদের জীবন নিয়ে এভাবে দিনের পর দিন, বছরের পর কিংবা যুগের পর যুগ খেলে যাওয়া খেলোয়াড়রা জবাবদিহিতা, আইন-কানুনের বাইরেই থেকে যাবে? এই তো সেদিন সরকার কয়েকদফা সময় বাড়িয়ে ২০ এপ্রিলের মধ্যে মার্চ মাসের বেতন দিতে বললেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো বহু কারখানা মালিক সরকারের নির্দেশ অমান্য করে আজ পর্যন্তও সেই বেতন পরিশোধ করেনি।

এভাবে অসংখ্যবার আইন ভাঙার অপরাধে তাদের যেমন কিছুই হয়নি। আজকেও হাবে না- সেটা নিশ্চিত। ৪ এপ্রিলের ঘটনার পর সেদিন প্রায় মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কারখানার বন্ধের ঘোষণা দিয়েছিল। একইভাবে গতকালও বলা হলো, কারখানা খোলার কোনো সিদ্ধান্ত হয়নি। জোর করে যেন শ্রমিকদের গ্রাম থেকে ঢাকায় না আনার পরামর্শ দেওয়া হয়।

আমরা জানি, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ১ মাসেরও বেশি সময় বলতে গেলে দেশের প্রায় সবকিছুই বন্ধ রয়েছে। এতে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব পেশার মানুষই নানান সংকটে পড়েছেন। যার যার অবস্থান থেকে সরকারের নির্দেশনা মেনে চলার চেষ্টা করছেন। তাতে শুধু পোশাক কারখানার মালিকরাই নন, বেশিরভাগ শিল্পপ্রতিষ্ঠানই ক্ষতির সম্মুখীন।

সর্বশেষ ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার বলেছে, কঠোরভাবে স্বাস্থ্য নির্দেশিকা মেনে কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠান চালু করা যেতে পারে। এর পরপরই কারখানা মালিকরা নিরাপত্তা ব্যবস্থা আর স্বাস্থ্যবিধি না মেনে যেভাবে শ্রমিকদের আনতে শুরু করলেন, তাতে করোনাভাইরাসের ঝুঁকি না কমে আরও বেড়ে গেছে।

Reneta

এমনিতেই নানা কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন পোশাক শ্রমিকরা। এ জন্যই কি তাদের জীবনের কোনো দাম নেই? কেন তাদেরকে চাকরিচ্যুতির হুমকি দিয়ে, সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে কারাখানা চালু রাখতে হবে? দেশ-জাতি-পৃথিবীর এই দুর্যোগেও কি মালিকরা শুধু নিজেদের মুনাফাই দেখবেন? ব্যবসা তো সারাবছরই করেন তারা, এই সময়টায় একটু মানবিক হওয়া যায় না?

আমরা মনে করি, এখন মুনাফা অর্জনের সময় নয়, দেশ ও জাতিকে বাঁচানোর সময়। যেভাবে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে, সেখানে শতভাগ নিরাপত্তা না দিয়ে পোশাক কারাখানা খোলা উচিৎ হবে না বলে আমরা মনে করি। আর বলতে গেলে যারা কোনো কিছুই মানেন না, তারা যে শ্রমিকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করবেন- সেই নিশ্চয়তা দেবে কে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকারখানাপোশাক শ্রমিকবিজিএমইএ
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের সরকারি-বেসরকারি প্যাকেজ ঘোষণা

জুলাই ২১, ২০২৬

বাগেরহাটের ঐতিহাসিক গাজী কালুর দরগাহর জমি দখলের অভিযোগ

জুলাই ২১, ২০২৬

ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

জুলাই ২১, ২০২৬

একটি গল্প যা সারাজীবন মনে থাকবে: এএফএ সভাপতি

জুলাই ২১, ২০২৬

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT