চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাইলেই চেলসি ছাড়তে পারবেন হ্যাজার্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

যেতে চাইলে এডেন হ্যাজার্ডকে আটকে রাখা হবে না বলে জানিয়েছেন চেলসি কোচ মাউরিসিও সারি। তবে ইতালিয়ান এ কোচের বিশ্বাস চেলসিকে বিদায় বলতে পারবেন না বেলজিয়ান ফরোয়ার্ড।

চেলসি ছেড়ে হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন দিন দিন ডালপালা ছড়াচ্ছেই। গত অক্টোবরে হ্যাজার্ড নিজেও জানিয়েছেন ছোটবেলার স্বপ্নের ক্লাব রিয়ালে যেতে তর সইছে না তার।

রিয়ালে যেতে চান বলে চেলসির দেয়া নতুন চুক্তির প্রস্তাবে স্বাক্ষর করেননি হ্যাজার্ড। ২০২০ সালে শেষ হবে ব্লুজদের সঙ্গে তার পুরনো চুক্তির মেয়াদ। এরমধ্যে নতুন চুক্তি সারতে না পারলে ২০২০ সালের পর ফ্রী এজেন্ট হয়ে পড়বেন হ্যাজার্ড। তখন তাকে দলে টানতে কোনো ট্রান্সফার ফী দিতে হবে না রিয়ালকে। আর চেলসিও বঞ্চিত হবে ট্রান্সফার ফী থেকে।

সবকিছু বিবেচনা করেই হ্যাজার্ডকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিতে চলেছে চেলসি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানাচ্ছে, হ্যাজার্ডকে কেন্দ্রে রেখে আগামী গ্রীষ্মে নতুন করে দল সাজাবে রিয়াল। চেলসি যে হ্যাজার্ডকে ছেড়ে দিচ্ছে সেটা সারি স্বীকারই করলেন তবে একটু ঘুরিয়ে।

‘এডেনের বয়স এখন ২৮। সে যদি চলে যেতে চায়, আমার মতে তাকে চলে যেতে দেয়া উচিত। তবে আমি আশা করবো সে এখানে থাকবে। এই মূহুর্তে সে ইউরোপের সম্ভাব্য সেরা খেলোয়াড়।’

‘ফলস নাইন’ হিসেবে খেলে মৌসুমে এখন পর্যন্ত ১০ গোলের সঙ্গে ১০টি গোল বানিয়ে দেয়ার কারিগর ছিলেন হ্যাজার্ড। তবে গঞ্জালো হিগুয়েন আসার পর আবারও পুরনো পজিশন উইংয়ে ফিরে যাচ্ছেন বেলজিয়ান ফরোয়ার্ড। ভবিষ্যতে চেলসিতে থাকলে হ্যাজার্ড-হিগুয়েনের ভালো এক ফর্মেশন হবে বলেও বিশ্বাস সারির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এডেন হ্যাজার্ডচেলসি
শেয়ারTweetPin

সর্বশেষ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT