চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে ফাহিমের দাফন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ণ ১৯, জুন ২০১৬
বাংলাদেশ
A A

মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টার আসামী বন্দুকযুদ্ধে নিহত সন্দেহভাজন জঙ্গি গোলাম সাইফুল্লাহ ফাহিম ওরফে ফাইজুল্লাহর লাশ নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জে দাফন করা হয়েছে।

রোববার ভোর ৫টার দিকে পৌর এলাকার দ্বারিয়াপুর গোরস্থানে তাকে দাফন করা হয় বলে খবর প্রকাশ করেছে রাজশাহীর নিউজ পোর্টাল রাজশাহী নিউজ টোয়েন্টিফোর ডটকম।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রাত ২টার দিকে ফাহিমের লাশ আনার পর ভোর ৫টার দিকে তা দাফন করা হয়। এসময় ফাহিমের স্বজনরা উপস্থিত ছিল। এর আগে শনিবার বিকেল ৪টার দিকে মাদারীপুর সদর থানায় লাশ গ্রহণ করতে যান নিহত ফাহিমের মা ও বাবা।

Banglabid

গত বুধবার বিকেলে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্রী হোস্টেলের সামনে কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর বাসায় হামলা চালায় ৩ দুর্বৃত্ত।

হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার দ্বারিয়াপুর মহল্লার গোলাম ফারুক এর ছেলে গোলাম সাইফুল্লাহ ফাহিম ওরফে ফাইজুল্লাহকে (২০) আটক করে স্থানীয় জনতা।

পরেরদিন বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে এই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয় এবং শুক্রবার বিকেলে ফাহিমকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ডে নেয়া হয়। এরপর শনিবার সকালে ‘বন্দুকযুদ্ধে’ ফাহিম নিহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাদারীপুর-শিক্ষক হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের পর দেশজুড়ে ১৪ দলের গণপ্রতিরোধ সপ্তাহ

পরবর্তী

‘বিতর্ক’ নিয়ে সেমিফাইনালে আবাহনী

পরবর্তী

‘বিতর্ক’ নিয়ে সেমিফাইনালে আবাহনী

এবার টার্গেট এটর্নি জেনারেল, কোন পথে বাংলাদেশ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT