চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁপাইনবাবগঞ্জে নিহত ৪ জঙ্গির ডিএনএ নমুনা সংগ্রহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৩ অপরাহ্ণ ২৮, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

চাঁপাইনবাবগঞ্জে নিহত ৪ জঙ্গির লাশ শুক্রবার দুপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে নিহত ৪ জঙ্গির ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তবে জঙ্গি রফিকুল ইসলাম আবু ছাড়া আর কারো পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেস আলী মিয়া বলেন, চারজনের মধ্যে শুধু আবুর লাশ অক্ষত আছে। অন্য তিনজনের দেহ ক্ষতবিক্ষত হওয়ায় তাদেরকে চেনা যায়নি। তবে তাদের ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

তিনি জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল পুরো বাড়িতে তল্লাশি চালাচ্ছে। বাড়িটি চারদিক থেকে এখনো ঘিরে রেখেছে পুলিশ।

এছাড়া নিহত জঙ্গি আবুর লাশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন আবুর মা ফুলসানা বেগম। তবে আবুর দুই মেয়ের সব দায়িত্ব নিতে রাজি আছেন তিনি।

আস্তানা থেকে উদ্ধার হওয়া জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া (২৭) ও দুই বছরের শিশুকন্যা সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৬ এপ্রিল ভোর থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকার একটি বাড়ি ঘিরে রাখে।

Reneta

সন্ধ্যায় ওই বাড়ির দিক থেকে প্রায় পাঁচশো গজ দূরে অবস্থানরত সাংবাদিকরা টানা গুলির শব্দ শুনতে পান।

এই ঘটনার পরে এলাকার শিবনগর ও ত্রিমোহনী এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

সন্ধ্যার দিকে দুই ঘন্টা অভিযান চালানোর পরে অভিযান স্থগিত ঘোষণা করে সোয়াট। পরদিন বৃহস্পতিবার সকালে আবারো অভিযান শুরু হয়।

সোয়াটের অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে চারজনের লাশ মেলে, যারা নিজেদের ঘটানো বিস্ফোরণে মারা যায় বলে পুলিশ জানায়।

তবে শুক্রবার দুপুরে তাদের লাশ উদ্ধার করা হলেও এ ঘটনায় এখনও মামলা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT