চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদে মানুষ: স্বপ্ন আর বাস্তবের ৫০ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ পূর্বাহ্ণ ২০, জুলাই ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চাঁদে মানুষের পা রাখার ৫০ বছর পূর্তি আজ। অর্ধশতাব্দী আগে ১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন নভোচারী নিল আর্মস্ট্রং চাঁদে পদার্পণের মধ্য দিয়ে মানবজাতিকে স্বপ্ন আর বাস্তবের মিল ঘটাতে শিখিয়েছিলেন।

৫ দশক পর এখন চাঁদে পর্যটক হিসেবে যেতে চাইছে মানুষ। একদিন স্থায়ী আবাস গড়ার স্বপ্ন দেখছে।  ৫০ বছর আগে চাঁদে পা রেখে মহাকাশযাত্রায় নতুন দিগন্তের সূচনা করেছিলেন নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন।

বিজ্ঞানের অগ্রযাত্রায় মাইলফলক অ্যাপোলো ইলেভেন মিশনের সাফল্য স্বপ্ন দেখিয়েছিলো; একদিন শুধু নভোচারীরা নন, চাঁদে যাবেন সাধারণ মানুষও। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালে আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা আছে নাসার।

৫ দশকে বেসরকারি উদ্যোগ, গবেষণা ও প্রযুক্তির আধুনিকায়নে মহাকাশযাত্রার খরচ অনেক কমেছে।  নাসার মতো সরকারি প্রতিষ্ঠান নয়; অনেকের মতেই, মহাকাশযাত্রার ভবিষ্যতের চাবিকাঠি একজন ব্যক্তি -মার্কিন ধনকুবের ইলন মাস্ক। পে-প্যাল, টেসলার মতো প্রযুক্তিসংশ্লিষ্ট ব্যবসার মালিক মাস্ক। মার্কিন বেসরকারি মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্স এর স্বত্বাধিকারী। কম খরচে রকেট ও স্যাটেলাইট উৎক্ষেপণে দারুণ জনপ্রিয় প্রতিষ্ঠানটি। ইলন মাস্কের ভবিষ্যৎ পরিকল্পনা মানুষ আবারও চাঁদে যাবে; তবে নভোচারী নয়, পর্যটক হিসেবে। একইভাবে মঙ্গল গ্রহ জয়েরও ইচ্ছে তার।

এরই মধ্যে চাঁদে প্রথম পর্যটক হিসেবে জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়ার নাম ঘোষণা করেছে স্পেসএক্স। অ্যাপোলো ইলেভেনের ৫ ভাগের ১ ভাগ খরচে ২০২৩ সালে চাঁদে যাওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির। মঙ্গলে যাত্রা সহজ করতে এবং মহাকাশ পর্যটনকে সার্বিকভাবে জনপ্রিয় করে তুলতে চাঁদে একটি স্থায়ী আবাসস্থলও গড়ে তুলতে চায় স্পেসএক্স। সবকিছু ঠিক থাকলে একদিন পৃথিবীর মতো হয়তো চাঁদও মানুষের হাতের মুঠোয় চলে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিল আর্মস্ট্রং
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT