চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদার দাবিতে ক্রসফায়ারে কৃষক নিহতের ঘটনায় প্রশ্নবিদ্ধ আইনের শাসন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৩২ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০১৬
সম্পাদকীয়
A A

এক কৃষককে ২০০৭ সালে বাড়ি থেকে তুলে নিয়ে সন্ত্রাসী হিসেবে দেখিয়ে ‘ক্রসফায়ারে হত্যার’ অভিযোগে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১৯ জানুয়ারি কুষ্টিয়ায় ওই ৩ পুলিশ সদস্য কৃষক দাউদকে তার নামে মামলা আছে বলে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করে তারা। দাউদের পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০ জানুয়ারি তাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। দশ বছর আগে কুষ্টিয়ায় ঘটে যাওয়া ওই ঘটনায় আদালতের পদক্ষেপের পরে জনমনে প্রশ্নবিদ্ধ ক্রসফায়ার বা তথাকথিত অস্ত্র উদ্ধারের নামে হতাহতের ঘটনা আইনের দৃষ্টিতেও প্রশ্নবিদ্ধ হলো। ২০০৪ সালে শুরু হওয়া এই ক্রসফায়ার সংস্কৃতির বৈধতা ও কার্যকারিতা নিয়ে সেসময়ই থেকেই প্রশ্ন রয়েছে। গেল ১২ বছরে তথাকথিত ক্রসফায়ারে প্রায় ১ হাজার ৮০০ মানুষ নিহত হয়েছে। নিহত হওয়া মানুষদের মধ্যে অনেকে ভয়ঙ্কর আসামী, জঙ্গী সংগঠনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতার পাশাপাশি নিরীহ মানুষও রয়েছে। নিহতদের অনেকের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়ার ওই ঘটনার মতো জিম্মি করে চাঁদা দাবি ও পরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার অনেক ক্রসফায়ারের পরে ওইসব ঘটনার জন্য শুকরিয়া আদায় ও মিষ্টি বিতরণের ঘটনাও আমরা দেখেছি। অপরাধী-জঙ্গিরা ভয়ঙ্কর, সে বিষয়ে সন্দেহ নেই; অনেকসময় কেউ কেউ বলে থাকেন, এসব অপরাধীদের আবার মানবাধিকার কী? এদের এভাবেই বিচার হওয়া উচিত। আমাদের এ ধরণের চিন্তার ফাঁক দিয়েই অনেকসময় আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্য ও তাদের নাম ভাঙিয়ে দুস্কৃতিকারীরা কুষ্টিয়ার ওই ঘটনার মতো সুযোগ নিচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি। দেশে ও বাকি বিশ্বে সরকারের ইমেজ ভয়ঙ্করভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। অপরাধীদের যে পরিচয়ই হোক, যে অপরাধেই সে অভিযুক্ত হোক না কেন, যে দোহাই/পরিস্থিতিতে তারা নিহত হচ্ছে, তা দেশের সংবিধান ও আইনের পরিপন্থী। প্রতিটি অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে এবং যদি দেশের প্রচলিত আইনে আদালতে বিচার হয়, তাহলে এ অবস্থার পরিবর্তন আসবে। আমরা যেমন বিচারহীনতা চাই না তেমনি আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক, প্রতিটি অপরাধে প্রকৃত অপরাধী আদালতের মাধ্যমে শাস্তি পাক, হয়রানি থেকে সাধারণ মানুষ মুক্ত থাকুক, জনমনে শান্তি বিরাজ করুক।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাঁওতালদের ওপর হামলা নিয়ে যা বললেন দিনজেন টুডু

পরবর্তী

বিপিএল নিয়ে যা বললেন আকরাম খান

পরবর্তী

বিপিএল নিয়ে যা বললেন আকরাম খান

আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস: দেশজুড়ে নানা কর্মসূচি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT