চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চল্লিশের নীচে ৪ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার চিন্তা করছে সরকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সরকার ৪০ বছরের নিচেও প্রায় চার কোটি জনগোষ্ঠীকে ভ্যাকসিন দেবার পরিকল্পনা করছে।

আজ বৃহস্পতিবার সাভারের জিরাবোতে দেশে করোনার ভ্যাকসিন তৈরির স্বক্ষমতা দেখতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভ্যাকসিন প্ল্যান্ট পরিদর্শন করে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, সরকার ৪০ বছরের নিচেও প্রায় চার কোটি জনগোষ্ঠীকে করোনার ভ্যাকসিন দেয়ার কথা চিন্তা করছে। এর জন্য আট কোটি ডোজ করোনার ভ্যাকসিন প্রয়োজন হবে। তাই করোনার ভ্যাকসিনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টায় দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে চায় সরকার। এরই ধারাবাহিকতায় করোনা টিকার বাল্ক বা সিড দিয়ে ইনসেপ্টাকে সহায়তা করার চিন্তা করছে সরকার।

Banglabid

স্বাস্থ্য মন্ত্রী বলেন, মূলত করোনার ভ্যাকসিন তৈরিতে দেশীয় কোম্পানিতে সহায়তা করে এদেশের জনগোষ্ঠীর জন্য করোনার ভ্যাকসিন সহজলভ্য করার চেষ্টা করছে সরকার। যদি ইনসেপ্টার ভ্যাসকিন মানসম্মত হয় তবে দেশীয় চাহিদা মিটানোর পরও রপ্তানির জন্য সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, এদেশে বিশ্বমানের ল্যাব যা বিশ্বস্বাস্থ্য সংস্থার অনুমোদন লাভের চেষ্টা করছে সরকার।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এর চেয়ারম্যান আবদুল মুক্তাদির বলেন, করোনা ভ্যাকসিনের বাল্ক পেলে দুই সপ্তাহের মধ্যে ভ্যাকসিন তৈরি করতে সক্ষমতা রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের। আর যদি বাল্ক পাওয়া না যায় তাহলে ভ্যাকসিন তৈরির কাঁচামাল বা সিড পেলেও মাস তিনের মধ্যে দেশেই করোনার ভ্যাকসিন তৈরিতে ইনসেপ্টার সক্ষমতা রয়েছে।

Reneta

এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বাস্থ্যমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: শনাক্তের সংখ্যা বেড়েছে

পরবর্তী

‘বেস্ট প্রসেস ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেলো বিকাশ ‘পে বিল’ সেবা

পরবর্তী

‘বেস্ট প্রসেস ইনোভেশন’ অ্যাওয়ার্ড পেলো বিকাশ ‘পে বিল’ সেবা

শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য ৮৫ হাজার ল্যাপটপ কিনবে সরকার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি

আগস্ট ২০, ২০২৬

মুখোমুখি মেসি-সুলিভান, একজন গোল করলেন, একজন দেখলেন লাল কার্ড

আগস্ট ২০, ২০২৬

কিমের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT