চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন রেসলিং নক্ষত্র রডি পাইপার

সাবিত খানসাবিত খান
৬:৩৮ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

চলে গেলেন রেসলিং জগতের আরও এক মহা তারকা ‘দুর্ধষ’ রডি পাইপার। বিশেষ ধরনের স্কার্ট পড়ে প্রতিপক্ষের সাথে রিংয়ে লড়াইয়ে নামার জন্য সবার কাছে আলাদাভাবে পরিচিত এই রেসলার মারা যান ৬১ বছর বয়সে।

মাত্রই এক মাস আগেই রেসলিং জগৎ থেকে ঝড়ে গেছেন আরেক নক্ষত্র ডাস্টি রডস। হল অব ফেমে অধিষ্টিত রডস মারা যান ৬৯ বছর বয়সে।

মধ্য আশির দশকের সাড়া জাগানো রেসলিং তারকা রডি কানাডার সাসকাচেয়ানের রডেরিক টুম্বস’সে জন্মগ্রহণ করেন। সে সময়ের শীর্ষ স্থানে অধিষ্ঠিত এই রেসলার তার ক্যারিয়ারে ৩০ টিরও বেশি শিরোপা অর্জন করেন। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) এর হল অব ফেমে জায়গা করে নেন ২০০৫ সালে।

পাইপারের মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। রক্তের এক ধরনের ক্যান্সার হজকিন’স লিমফোমার সাথে সফলভাবে যুদ্ধ করে রডি ফিরে এসেছিলেন ২০০৬ সালে।

“রডি পাইপার ছিলেন ডাব্লিডাব্লিউই এর সর্বকালের সবচেয়ে বিনোদনদায়ক, বিতর্কিত এবং জমকালো পারফর্মার।” তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে ডাব্লিডাব্লিউই’এর চেয়ারম্যান ভিন্স ম্যাকমোহন এ কথা বলেন।

১৩ বারের বিশ্ব চ্যাম্পিয়ন পল ‘ট্রিপল এইচ’ লেভেসকিউ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে জানান, পাইপার ছিলেন ‘একজন কিংবদন্তি এবং একজন আদর্শ’।

Reneta

হাল্ক হোগানের সাথে প্রতিদ্বন্দ্বিতার জন্যও সবার্ধিক পরিচিত ছিলেন পাইপার। হোগানের সাথে রেসলিংয়ের বিখ্যাত কিছু লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন তিনি। মেডিসন স্কয়ার গার্ডেনে ১৯৮৫ সালের মার্চে অনুষ্ঠিত প্রথম রেসেলমেনিয়া’তে জুটিবদ্ধ লড়াইয়ে হোগান এবং তার সঙ্গির কাছে পরাজিত হন পাইপার ও তার সঙ্গি।

ক্যারিয়ারের শুরু থেকেই রেসলিং’এর ‘খলনায়ক’ রুপে আবির্ভূত পাইপার একসময় তার প্রতিপক্ষ জিমি ‘সুপারফ্লাই’ স্নুকা এর মাথায় নারিকেল ভেঙ্গেও হিংস্রতার ভিন্ন ধরনের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।

সিনেমার জগতেও বিচরণ ছিলো এই রেসলিং তারকার। ১৯৮৮ সালে ‘দে লিভ’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন তিনি। চলচ্চিত্রটির পরিচালক জন কার্পেন্টার পাইপারের মৃত্যুতে একজন ঘনিষ্ঠতম বন্ধুকে হারিয়েছেন বলে শোক জানান।

রডি পাইপারের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন রেসলিং এর মহারথীরা। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রেসলার জন সিনা লিখেছেন, সর্বকালের মহান তারকা ছিলেন তিনি। তার পরিবার এবং বছরজুরে যেসব ভক্তদের মনোরঞ্জন করেছেন তিনি তাদের প্রতি সমবেদনা জানাই। চির শান্তিতে থাকুন।

এছাড়াও আরেক রেসলিং কিংবদন্তি স্টিভ অস্টিন শোক জানিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, রডি পাইপারের মৃত্যুতে আমি মর্মাহত। তিনি ছিলেন বিশেষ কেউ এবং সর্বকালের সেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেসলিং
শেয়ারTweetPin

সর্বশেষ

কামাভিঙ্গার লাল কার্ড ‘একটি তামাশা’

এপ্রিল ১৬, ২০২৬

নিষেধাজ্ঞার কারণে বহু বছর ধরেই দুর্বল অবস্থায় রয়েছে ইরানের অর্থনীতি

এপ্রিল ১৬, ২০২৬

পাকিস্তানে দ্বিতীয় দফায় আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

এপ্রিল ১৬, ২০২৬

তুরস্ক, বেলজিয়াম ও ইথিওপিয়া সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ১৬, ২০২৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব আবারও খারিজ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT