ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের (ইউপিজিপি) কিশোরগঞ্জ জেলা সহায়তাকারী (ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটের) এস কে ইকবাল হোসেন আজ সোমবার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩। তিনি স্ত্রী এবং এক কন্যা সন্তান রেখে গেছেন।
ইকবালের মৃত্যুতে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) এবং উপজেলা পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)-এর সকল সহকর্মী গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আগামীকাল (মঙ্গলবার) সকালে নামাজে জানাজার পর তার মৃতদেহ গ্রামের বাড়ী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলগড় গ্রামে দাফন করা হবে।






