চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়েকে হত্যা মামলা পিবিআইতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১১, নভেম্বর ২০১৮
অপরাধ
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়ে হত্যার ঘটনায় করা মামলাটির তদন্তভার পুলিশের বিশেষজ্ঞ ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এবং বাসটিও শনাক্ত করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার রাতে আশুলিয়া থানা থেকে নথিপত্রসহ মামলার তদন্ত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন, আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে ফেলে মেয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশের বিশেষজ্ঞ ইউনিট পিবিআইতে মামলাটির তদন্তভার হস্তান্তর করা হয়েছে। আশা করছি জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জে বাড়ি ফেরার জন্য আশুলিয়ার ইউনিক এলাকা থেকে বাবা আকবর আলী মন্ডল (৭২) ও মেয়ে জরিনা খাতুন (৪৫) টাঙ্গাইলগামী একটি বাসে উঠেন। বাসের মধ্যে অল্প কয়েকজন যাত্রী ছিল। বাসটি বিভিন্ন স্থান ঘুরে পুনরায় আশুলিয়ার দিকে চলে যায়। এভাবে ঘোরার কারণ জানতে চাইলে বাসের হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

Reneta

এক পর্যায়ে বাসের চালক, সহযোগী ও সুপারভাইজার তাদেরকে মারধর করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। এসময় চিত্কার করলে চলন্ত বাস থেকে বৃদ্ধ আকবার আলীকে আশুলিয়া ব্রিজের কাছে ফেলে দেয়া হয়। সেখান থেকে পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে রাত ৯টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকার রাস্তার পাশ থেকে পুলিশ জরিনা খাতুনের মরদেহটি উদ্ধার করে।

আশুলিয়া থানা পুলিশ জানায়, নিহত নারী কালো রঙের বোরকা পরিহিত ছিলেন। তার শরীরে কোনো ক্ষত না থাকলেও গলায় কালো দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যার পর তাকে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহত জরিনার মেয়ের জামাই নূর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার নিয়ম ও যোগ্যতা-অযোগ্যতা কী?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT