চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলন্ত ট্রেনের ধাক্কায় চুরমার শিশুভর্তি স্কুলবাস, বহু হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
ভারত-ট্রেনের ধাক্কায় স্কুলবাস

ভারতের উত্তর প্রদেশে স্কুলবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত ১৩ স্কুল শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮ জন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজ্যের খুশিনগর জেলায় গার্ডবিহীন একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্কুলবাসে থাকা বেশিরভাগ শিক্ষার্থীর বয়স ১০ বছরের কম ছিল।

এনডিটিভি জানিয়েছে, দুধি এলাকার এ ক্রসিংটি খুশিনগর শহরের কাছে এবং গোরখপুর শহর থেকে ৫০ কিলোমিটার পূর্বদিকে। ডিভাইন পাবলিক স্কুলের বাসটি ২৫ জনের মতো শিশু নিয়ে গোরখপুর থেকে সিওয়ানের দিকে যাচ্ছিল।

ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় রেললাইনের ওপর গাড়িটি কিছুক্ষণ দাঁড়িয়েছিল বা খুব ধীরে পেরোচ্ছিল। ওই সময় দ্রুতগতিতে আসা একটি রেলগাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে যায় স্কুলবাসটি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ১৩ শিশু ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আহতদের মধ্যে ৭ জনের অবস্থাই গুরুতর।

আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩০ কিলোমিটার দূরে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।

Reneta

ঘটনা পর্যবেক্ষণে তদন্তের জন্য গোরখপুরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুর্ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে যান তিনি।

‘আমাকে বলা হয়েছে, স্কুলবাসের চালক গাড়ি চালানোর সময় কানে ইয়ারফোন লাগিয়ে রেখেছিলেন… সেক্ষেত্রে এটা পুরোপুরিই একটি গাফিলতির ঘটনা,’ বলেন মুখ্যমন্ত্রী।

নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দেয়া হয়েছে। দোষী ব্যক্তিকে চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

গত ৯ এপ্রিল হিমাচল প্রদেশে একটি স্কুলবাস ১০০ মিটার গভীর গিরিসঙ্কটে পড়ে ২৩ শিশু ও চার অভিভাবক নিহতের পর এটি দ্বিতীয় স্কুল বাস দুর্ঘটনার ঘটনা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin3

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT