বাংলাদেশ

চলতি মাসে চালু হচ্ছে আরো ৬টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র

প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসার চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে জানুয়ারিতে চালু হচ্ছে আরো ৬টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

বুধবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এক বিবৃতি এ কথা জানায়।

ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে বলা হয়, ৬ জানুয়ারি থেকে ঠাকুরগাঁও ও বগুড়াতে এবং ১২ জানুয়ারি থেকে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরায় ছয়টি নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু হতে যাচ্ছে।

বিষয়:ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ভারতীয় হাই কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…