চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ: বিশ্বব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০১৭
অর্থনীতি
A A

২০১৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। ২০১৬-১৭ অর্থ বছরে প্রথম ৬ মাসে প্রবৃদ্ধি ও অর্থনৈতিক ধারা হিসেবে করে এই রিপোর্ট প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

5চলতি বছর বিশ্বজুড়ে মধ্যমমাপের অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে উঠতি এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলো বেশি উন্নতি করবে বলেও ধারণা প্রতিষ্ঠানটির।

বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনার রিপোর্টে গত বছরের ২ দশমিক ৩ শতাংশের তুলনায় এবছর ২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস করা হয়।

Banglabid

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা করে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি পেতে পারে।

বিশ্ব অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা এ সংস্থার প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ অনুসারে দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে বেশ এগিয়ে ভারত। বিশ্বব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরে জিডিপি ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে দেশটি।

অন্যদিকে পাকিস্তান ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে। তবে মুসলিম দেশগুলোর মধ্যে পাকিস্তান প্রায় সবার চেয়ে থাকবে বলেও ধারণা তাদের।

Reneta

বাংলাদেশে গত অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি ছিল। বছরের চূড়ান্ত হিসেব অনুসারে প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১১ শতাংশ। সেবার অবশ্য বিশ্বব্যাংক জানিয়েছিল, বাংলাদেশের প্রবৃদ্ধি কোনভাবেই ৬ দশমিক ৫ ভাগের বেশি হবে না। কিন্তু সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত ৭ ভাগের ওপরে প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয় বাংলাদেশ।

রেমিটেন্স প্রবাহ কমতে থাকায় এবং রপ্তানি খাতের দুর্বলতায় ২০১৭-১৮ সালের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ৫ শতাংশে নামতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। অর্থ মন্ত্রণালয়ের তথ্যানুসারে, চলতি অর্থ বছরেও ৭ শতাংশের বেশি হবে প্রবৃদ্ধি। অর্থমন্ত্রী জানিয়েছেন যাই হোক, প্রবৃদ্ধি ৭ শতাংশের নিচে নামবে না।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব খাতে ভারসাম্য আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে এবং আর্থিক ও করপোরেট খাতে স্থিতিশীলতার অবনমন ঘটলে বাংলাদেশে প্রবৃদ্ধির গতি আরও কম হয়ে যেতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT