চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছরে তিন সিনেমায় ‘মাসুদ রানা’র সাজ্জাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ন ১৫, এপ্রিল ২০২১
বিনোদন
A A

আলোচিত রিয়েলিটি শো ‘মেনস ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই হিরো-কে হবে মাসুদ রানা?’র প্রথম রানারআপ সাজ্জাদ হোসেন বড়পর্দায় নিজেকে মেলে ধরতে যাচ্ছেন। চলতি বছরে তিনি তিনটি সিনেমায় কাজ করছেন।

‘কে হবে মাসুদ রানা?’ রিয়েলিটি শোয়ের প্লাটফর্ম থেকে বেরিয়ে সাজ্জাদ শুরু করতে যাচ্ছেন হলিউড ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় ‘এমআর নাইন- মাসুদ রানা’ ছবির কাজ। তার চরিত্রটি সিক্রেট এজেন্টের। জুলাই থেকে ছবিটির শুটিং শুরুর কথা।

চ্যানেল আই অনলাইনকে সাজ্জাদ বলেন, এমআর নাইন ছাড়াও জাজ থেকে ‘মোনা’ নামে আরেকটি ছবি হবে। সেখানেও আমি থাকবো। চূড়ান্ত হয়েছে। এছাড়া শাপলা মিডিয়ার একটি নতুন সিনেমায় কথা চলছে। এস আই খানের পরিচালনায় ছবির নাম ‘অরণ্যে রোদন’। এখনো সাইন করিনি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে এই তিনটি ছবি করবো।

সিনেমার জন্য নাটকে কাজ করছেন না বলে জানিয়েছেন সাজ্জাদ হোসেন। তিনি বলেন, জুলাই থেকে এমআর নাইন করবো। এখন পুরিপুরি এর জন্য প্রস্তুতি নিচ্ছি। অরণ্যের রোদনের কাজটি ঠিকঠাক থাকলে ঈদের পরেই শুটিংয়ে নামবো। সিনেমার জন্য নাটকে কাজ করছি না। গত ভালোবাসা দিবসের জন্য এক্সক্লুসিভ একটি নাটকে কাজ করেছিলাম ও একটি মিউজিক ভিডিও করেছিলাম।

তিনি বলেন, আমার পূর্ণ মনোযোগ সিনেমাতে। এজন্য নাটকে আর কাজ করছি না। ভালো ভালো সিনেমায় কাজ করতে চাই। মেথড অভিনয় করতে চাই। অভিনয় বা আমার কাজের মাধ্যমে মানুষকে শিক্ষণীয় কিছু দিতে চাই। এজন্য ভালো পরিচালক, প্রোডাকশন হাউজ, ডিওপি, চিত্রনাট্য ও টিমের সংস্পর্শ চাই। কাজ দিয়েই বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই।

Jui  Banner Campaign
ট্যাগ: কে হবে মাসুদ রানাচ্যানেল আইজাজনাটকমাসুদ রানালিড বিনোদনসাজ্জাদসিক্রেট এজেন্টসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ইচ্ছায় সমাধিস্থ হচ্ছেন বাউল সুনীল কর্মকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘাতের আশঙ্কার মধ্যেই বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আর্থিক অনিয়মে শাস্তি পেল হামজার লেস্টার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT