বহুল আলোচিত পিলখানা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর চলতি বছরের শেষের দিকে শুনানি হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
যে আসামিদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে তা বহাল রাখা এবং যাদের সাজা কমিয়ে দিয়ে রায় দেওয়া হয়েছে তা বাতিল করে সর্বোচ্চ সাজা দেয়ার আশা করছে রাষ্ট্রপক্ষ।
তবে আসামিপক্ষ আশা করছে, আপিলে অনেক আসামি খালাস পেতে পারেন।








