চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলছে ব্রিটিশ রাজবিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৮
আন্তর্জাতিক
A A

ব্রিটেনের রাজকীয় বিয়ে শনিবার। আর মাত্র একদিন পরই বিয়েবন্ধনে আবদ্ধ হবেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান মার্কেল। রাজ পরিবারের বিয়ের ক্ষণ গুণছে বিশ্ববাসী। সাজ সাজ রব লন্ডন শহরজুড়ে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

সবকিছু ঠিক থাকলেও অসুস্থতার কারণে মেয়ের বিয়েতে অংশ না নেয়ার কথা জানিয়েছেন মেগান মার্কেলের বাবা ও হলিউড চলচ্চিত্র নির্মাতা থমাস মার্কেল। সেটা নিয়েই খানিকটা দু:খিত কনে। যদিও বাবাও অনুপস্থিতিতে মেগানকে নিয়ে বিয়ের আসর পর্যন্ত কে হাঁটবেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।  সেখানে তার সঙ্গে থাকতে পারেন তার মা, প্রিন্স চার্লস অথবা তিনি একাও হাঁটতে পারেন।

বিয়েতেই মেগানের মা ডরিয়া রাগল্যান্ড প্রথম রানীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরই মধ্যে অনেকের সঙ্গেই পরিচিত হয়েছেন তিনি।

রাজকীয় বিয়ের মহেন্দ্র ক্ষণটির অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। লন্ডন সেজেছে নতুন রূপে। বর-কনে ছাড়াই রাজকীয় বিয়ের মহড়াও হয়েছে।

এরই মধ্যে শুরু হয়ে গেছে তাদের বিয়ের কেক বানানোর প্রস্তুতিও।  কোনো কারণে একটি কেক নষ্ট হয়ে গেলে থাকছে ব্যাকআপ কেকও।রাজবিয়ে

শনিবার উইন্ডসরের সেইন্ট জর্জ চ্যাপেলে অনুষ্ঠিত হবে এই বিয়ের অনুষ্ঠান। যেখান দিয়ে বর-কনেসহ রাজপরিবারের সদস্যরা যাবেন, সকাল থেকেই সেখানে উপস্থিত থাকবেন সাধারণ মানুষ।

Reneta

লন্ডন সময় শনিবার বেলা ১১টা ২০ মিনিটে রাজপরিবারের সবাই চ্যাপেলে আসবেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর বর-কনে সেইন্ট জর্জ চ্যাপেল থেকে রওয়ানা করে ২৫ মিনিট খোলা গাড়িতে ঘুরবেন।

বিকেলে সেন্ট জর্জ হলে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নাপুত্র প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেল। এরপর সন্ধ্যায় কাছের মানুষদের নিয়ে আরেকটি অভ্যর্থনার আয়োজন থাকবে তাদের জন্য।

হ্যারি-মেগানের বিয়ে উপলক্ষে লন্ডনজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টেলিভিশনের পর্দায় আরেকটি রাজকীয় বিয়ের সাক্ষী হতে অধীর আগ্রহে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে কয়েকশ’ কোটি মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজবিয়ে
শেয়ারTweetPin3
পূর্ববর্তী

আবার ইবোলা আতঙ্ক

পরবর্তী

থামছে বুফন-জুভেন্টাসের ১৭ বছরের পথচলা

পরবর্তী

থামছে বুফন-জুভেন্টাসের ১৭ বছরের পথচলা

সিআইএ

সিআইএ’র প্রথম নারী পরিচালক জিনা হাসপেল

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT