চ্যানেল আই কার্যালয়ে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ‘ইয়াং লিডার্স প্রোগ্রাম আন্তর্জাতিক স্কলারশিপ ২০১৮’। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ১০ শিক্ষার্থী লন্ডন, ফ্রান্স, জাপান, মালয়েশিয়াসহ ওয়ার্ল্ড র্যাংকিংয়ে শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স পর্যায়ে পড়ালেখার জন্য স্কলারশিপ পাবে। তবে শিক্ষার্থীদের ইয়াং লিডার প্রোগ্রামের আয়োজনে একটি রিয়েলিটি শোতে উত্তীর্ণ হতে হবে।
আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রাম সিজন ফাইভের বিচারক তাসনিম আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, অনার্স শেষ করা ছাত্রদের নিয়েই মূলত আমাদের আয়োজন। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষার পর সেরা ৫০/৬০ জন প্রাথমিক পর্যায়ে সিলেক্ট হয়। তাদের বিভিন্ন দলে ভাগ করে দিয়ে একটা রিয়েলিটি শোর মতো আয়োজন করা হয়। তাদের বিভিন্ন কাজ দেওয়া হয়। একজন শিক্ষার্থী যেমন ইন্টার্নশিপের সময়ে বিভিন্ন
প্রতিষ্ঠানে গিয়ে কাজ করে আমরাও তেমন কাজ দিয়ে থাকি। এবছর আমরা কাজ করছি পাঠাও সার্ভিস নিয়ে। নেসলে ও বার্জার নিয়ে। এছাড়া সোশ্যাল মিডিয়া নিয়েও কাজ হচ্ছে। এরকম চার পাঁচটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট সার্ভিস নিয়ে কাজ করবে তারা। সাত দিনব্যাপী একেকটা প্রজেক্ট নিয়ে কাজ করবে তারা। এরপর বিচারকদের সামনে হাজির করবে। সেখান থেকেই ব্যক্তিগত নৈপুণ্যে এবং দলগত নৈপুণ্যে সেরা ১০ জন বা ৭ জন বাছাই করা হবে। এরা ফুল স্কলারশিপ নিয়ে বিদেশে পড়ার সুযোগ।
মিলানের ক্যাথলিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি অফ মালয়াসহ নাম করা সব বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে বলে জানান তাসনিম আহমেদ।








