চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ৫৫৮টি ভোটের মধ্যে বাতিল ৮৯টি!

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৬:২৯ অপরাহ্ণ ০৭, মে ২০১৭
বিনোদন
A A
মনতাজুর রহমান আকবর

মনতাজুর রহমান আকবর

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে বাতিল হওয়া ৮৯ ভোট নিয়ে মুখ খুলেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর। আজ রোববার বিকালে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়েছে ২১টি পদে। কিন্তু ৮৯ জন ভোটার এই সবগুলো পদে ভোট দেয়নি। তাই নিয়ম অনুযায়ী তাদের ভোট বাতিল হয়েছে।’

নির্বাচনের ফলাফল উল্টে দিতেই ৮৯টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে— এমন অভিযোগের প্রেক্ষিতে মনতাজুর রহমান আকবর বলেন, ‘কথাটি একদম ঠিক নয়। আমরা নিয়ম অনুযায়ী যা করার, তা–ই করেছি।’

বাতিল হওয়া ৮৯টি ব্যালট পেপার নিয়ে ইতিমধ্যে চলচ্চিত্র শিল্পী আর সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠেছে। কেউ কেউ অভিযোগ করেছেন ভোটের ফলাফল পাল্টে দিতেই এই ব্যালট পেপারগুলো নষ্ট করা হয়েছে।

Banglabid

গত শুক্রবার এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচিত হন।

এবার ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। মোট ভোটার ছিলেন ৬২৪ জন। ভোট দিয়েছেন ৫৫৮ জন। এর মধ্যে ৮৯টি ব্যালট পেপার বাতিল হয়। গত শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়ানো হয়। ফলাফল ঘোষণা করা হয় পরদিন শনিবার সকালে।

এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। এর মধ্যে ওমর সানি-অমিত হাসান প্যানেল থেকে জয়লাভ করেছেন সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে কমল আর কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জেসমিন, ফেরদৌস, মৌসুমী ও সুশান্ত। ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল থেকে শুধুমাত্র কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে জয়লাভ করেছেন নাসরিন। বাকি সবকটি পদে জয়লাভ করেছেন মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে।

Reneta

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন প্রথম অনুষ্ঠিত হয় ১৯৮৪ সালে। এবার ১৪তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ছবি : সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT