চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রে ‘বিভাজন’ না রাখার আহ্বান: আজিজকে ভিডিও বার্তায় ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ন ২৩, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রে ‘বিভাজন’ ভুলে ঐক্যের ডাক দিয়েছেন চলচ্চিত্রের প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ফারুক। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজকে পাঠানো একটি ভিডিও বার্তায় এমন আহ্বান জানান চলচ্চিত্রের মিয়া ভাই। 

বৃহস্পতিবার এফডিসিতে জমকালো আয়োজনে মুক্তি প্রতীক্ষিত ‘দহন’ ছবির ‘মিট দ্য প্রেস’-এর আয়োজন করে জাজ মাল্টিমিডিয়া। যেখানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন প্রবীন অভিনেতা ফারুক। কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে না এলেও কয়েক মিনিটের একটি ভিডিও বার্তা পাঠান।

ভিডিও বার্তায় ফারুক বলেন, আমি দেখেছি চলচ্চিত্রে এখন বিভাজন। এই বিভাজন রেখো না। আমার জীবদ্দশায় বহুবার এই ইন্ডাস্ট্রিতে ঝগড়া দেখেছি। আমার সিনিয়র আতা ভাই, কাজী ভাই অনেকে ছিলেন। এক্সিবিউটরদের সঙ্গে ঝগড়া লাগতো। সেগুলো বসে আবার তারাই ঠিক করতেন।

সারাদেশে যতগুলো সিনেমা হল রয়েছে, তারমধ্যে শতাধিক হলে জাজ মাল্টিমিডিয়ার ডিজিটাল মেশিন বসানো। ছবি প্রদর্শনের জন্য ওইসব ডিজিটাল মেশিনের ভাড়া গুণতে হয় প্রযোজকদের। অভিযোগ রয়েছে, এতে মোটা অঙ্কের টাকা খরচ হয়। প্রযোজকদের কাছ থেকে মেশিন ভাড়া বাবদ যে টাকাটা নেন জাজের আবদুল আজিজ, পাঠানো ভিডিও বার্তায় ওই টাকা না নেয়ারও আহ্বান জানান ফারুক।

আব্দুল আজিজকে উদ্দেশ্য করে ফারুক আরো বলেন, আবদুল আজিজ তুমি এই সংসারের (পরিবার) একজন সন্তান। তোমার বিবেক বুদ্ধিতে কি বলে ভাই, আমি জানি না। আমি তোমাকে বলছি, যদি সম্ভব হয় প্রযোজকদের কাছ থেকে মেশিন ভাড়া নিও না। ছেড়ে দাও। এমন কিছু করো যাতে ইন্ডাস্ট্রির উপকারে আসে।

আবদুল আজিজকে উদ্দেশ্য করে চলচ্চিত্রের মিয়া ভাই বলেন, ভাই তুমি চার-পাঁচটা ছবি শুরু করো সবাইকে নিয়ে। দেখবে ইন্ডাস্ট্রির অনেক উপকারে আসবে। ডানে বামে উপরে নিচে কে কি বলল এতো কথা শোনার দরকার নেই। তোমার কাছে টাকা আছে লগ্নি করার, এমন অনেকের আছে। তারা এই ঝগড়াঝাটির জন্য আসছেন না।

‘দহন’ ছবির প্রসঙ্গে নায়ক ফারুক বলেন, ‘দহন’ ছবির কথা আমি শুনেছি। যে গল্প নিয়ে নির্মিত এই ছবি, আমার মনে হয় মানুষ দেখবে। আমার দোয়া থাকলো। সবশেষে নায়ক ফারুক বলেন, চলচ্চিত্র হচ্ছে একটা ফুলের মালা, এই মালার মধ্যে আমরা সবাই থাকবো। তারই নাম হবে বাংলাদেশ চলচ্চিত্র।

আগামী ৩০ নভেম্বর রাজনৈতিক থ্রিলার গল্পের ছবি ‘দহন’ মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানা যায় আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে দহন মুক্তি দেয়া হবে। গোটা এফডিসি হরেক রকম বাতিতে সাজিয়ে বিশাল আয়োজন করে দহন ছবির ট্রেলার প্রকাশ করা হয়।

Reneta

‘দহন’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। রায়হান রাফির পরিচালনায় এ ছবিতে আরও অভিনয় করেছেন মম, রিপা, শিমুল খান, হারুন রশিদ।

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেতা ফারুক আহমেদআবদুল আজিজজাজ মাল্টিমিডিয়াদহনলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনী ইশতেহার ঘোষণা শুরু করেছে বিএনপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিশ্বকাপের আগেরদিন বড় ধাক্কা অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: নির্বাচনী প্রচারণারয় দিনাজপুর–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দিনাজপুরে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যমুনার সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT