চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীদের নিয়ে আন্দোলন করতে চায় ঐক্যজোট

মেহেদী মাসুদমেহেদী মাসুদ
১২:১৭ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৭
বিনোদন
A A
‘নবাব’ ছবির দৃশ্যে শুভশ্রী ও শাকিব খান

‘নবাব’ ছবির দৃশ্যে শুভশ্রী ও শাকিব খান

এবার চলচ্চিত্রের জ্যেষ্ঠ শিল্পীদের আন্দোলনে সম্পৃক্ত করতে চায় চলচ্চিত্র ঐক্যজোট। তাদেরকে নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে বিএফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে সভা আহ্বান করা হয়েছে। এরপর সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানানো হবে। জানালেন চলচ্চিত্র পরিচালক সমিতির সহসভাপতি মনতাজুর রহমান আকবর।

গতকাল বুধবার রাতে বিএফডিসিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি দল নিয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোটের জরুরি সভা অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মনতাজুর রহমান আকবর।

এদিকে চলচ্চিত্র ঐক্যজোটের আরেকটি সূত্র থেকে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণা করে নির্মিত ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটির ছাড়পত্র পাওয়ার বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। চলচ্চিত্র ঐক্যজোটের নেতৃবৃন্দ মনে করছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার ক্ষমতার অপব্যবহার করে ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটিকে ছাড়পত্র দিয়েছেন। তাদের মতে, এক্ষেত্রে তিনি দূর্নীতির আশ্রয় নিয়েছেন। আর তিনি জাজ মাল্টিমিডিয়ার সাথে হাত মিলিয়ে চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করছেন।

রাতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যৌথ প্রযোজনার বিরোধিতা করছি না। কিন্তু যৌথ প্রযোজনার নামে যেভাবে প্রতারণা করা হচ্ছে, আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করা হচ্ছে, আমরা তার বিরোধিতা করছি।’

চলচ্চিত্র পরিবারের অবস্থান কর্মসূচী চলার সময় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের অন্যতম সদস্য ইফতেখার উদ্দিন নওশাদের ওপর হামলার ব্যাপারে মিশা সওদাগর বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। ওই সময় আমি ওখানে ছিলাম না। যদি থাকতাম, তাহলে এই ঘটনা ঘটতে দিতাম না। যেভাবেই হউক প্রতিহত করতাম, ইফতেখার উদ্দিন নওশাদকে রক্ষার চেষ্টা করতাম।’

এদিকে গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন ইফতেখার উদ্দিন নওশাদ। তার ওপর যারা হামলা করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে এই হামলার প্রতিবাদে ঢাকা রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবে চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

Reneta

আগেই জানানো হয়েছে, গতকাল বুধবার রাতে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘বস টু’ ও ‘নবাব’ ছবি দুটি। এবার ঈদে ছবি দুটি সারা দেশে মুক্তি পাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চলচ্চিত্র ঐক্যজোট
শেয়ারTweetPin

সর্বশেষ

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬

শিশু সুরক্ষায় সংবাদমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান

জুন ৩০, ২০২৬

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT