চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের গানে গীতিকার ও সুরকার হিসেবে বুশরার অভিষেক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

মুক্তিযুদ্ধ ও সরকারী অনুদানের ‘ভুবন মাঝি’ ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন বুশরা শাহরিয়ার। ‘আমি বোতলে পুরেছি কান্না’ শিরোনামে ওই গানের সংগীত পরিচালক ছিলেন পশ্চিমবঙ্গের প্রয়াত কালিকা প্রসাদ। গানের কথা লিখেছেন সপ্তার্ষ ভৌমিক, সুর করেছেন বিপুল।

তবে এবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ ছবির মাধ্যমে চলচ্চিত্রের গানে গীতিকার, সুরকার হিসেবে অভিষেক হচ্ছে বুশরা শাহরিয়ারের। শুধু তাই নয়, গানে কণ্ঠ দিয়েছিলেন বুশরা নিজেও। গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠে থাকছেন সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান। ‘চিলেকোঠা’ শিরোনামের এ গানের কথা লিখেছেন ও সুর করেছেন শিল্পী বুশরা নিজেই। সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

বুশরা চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘দহন’ বানিজ্যিকি ঘরানার ছবি। এ ছবি গানের সুরকার, গীতিকার হিসেবে অভিষেক আমার হচ্ছে। অন্যরকম ভালো লাগা কাজ করছে। আবার আমি নিজেও গানে কণ্ঠ দিয়েছি। আমার সঙ্গে ইমরান ভাইয়া কণ্ঠ দিয়েছেন। রোমান্টিক এবং মেলোডি ধাঁচের গানের জন্য ইমরান ভাইয়া সেরা! তাই গানটা লেখার সময় তার কথা মাথায় ছিল।

বুশরা আরও বলেন, আমি সত্যি কৃতজ্ঞ জাজ আমাকে এতো বড় আয়োজনের গানে কাজের সুযোগ দিয়েছে। পাশাপাশি ইমরান ভাইয়াকেও ধন্যবাদ। তিনি গানটি করে খুশি হয়েছেন। আশা করছি দর্শকদের কাছেও ‘চিলেকোঠা’ গানটি ভালো লাগবে। ‘দহন’ ছবির সাফল্য কামনা করছি।

মুক্তির আগেই আলোচনায় এসেছে রায়হান রাফী পরিচালিত দ্বিতীয় ছবি ‘দহন’। রাজনৈতিক থ্রিলার গল্পের দহনের পোস্টার ও ট্রেলার প্রকাশের পর মাতামাতি হচ্ছে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, জাকিয়া বারী মম। আরও আছেন রাজ রিপা, শিমুল খান, হারুন রশিদ, তারিক আনাম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, আগামীকাল (২৬ নভেম্বর) ‘চিলেকোঠা’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশ হবে। আর ৩০ নভেম্বর (শুক্রবার) দেশব্যাপী ‘দহন’ মুক্তি পাবে। এছাড়া কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তির কথা রয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাজ মাল্টিমিডিয়াদহনলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT