চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন নতুন এমডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

এফডিসিতে নির্দিষ্ট মেয়াদে নতুন ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আসছেন, আবার চলেও যাচ্ছেন। কিন্তু কেউ এফডিসি কিংবা চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করছেন না।-এমন অভিযোগ সামনে রেখেই বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করলেন সদ্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দেয়া আমির হোসেন।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে নতুন এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন নব গঠিত চলচ্চিত্রের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’-এর নেতারা। আর তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন নতুন এমডি। শুধু তাই না আগত চলচ্চিত্র ফোরাম-এর নেতাদের মুখ থেকে বর্তমান সংকট সম্পর্কে জানতে বৈঠকও করেন তিনি।

এসময় চলচ্চিত্র ফোরামের নেতাদের মধ্যে এমডির কার্যালয়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন দিলু, সহ-সভাপতি নাদের চৌধুরী,মোহাম্মদ হোসেন,কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল, সাংগঠনিক সম্পাদক এম ডি ইকবাল, নির্মাতা গাজী মাহবুব, জাজের কর্ণধার আব্দুল আজিজ এবং চিত্রনায়ক ওমর সানি।

উপস্থিত শুভেচ্ছা বিনিময় ও বৈঠকে চলচ্চিত্র ফোরামের নেতারা নতুন এমডিকে অভিযোগ জানিয়ে বলেন, এফডিসিতে কাজের পরিবেশ নেই। ভালো ক্যামেরা নেই। প্রযুক্তিগতভাবে এফডিসি অনেক পিছিয়ে। তার উপর উন্নত প্রযুক্তির মেশিন যেগুলো আছে তা চালানোর জন্য দক্ষ লোকবলও নেই। এসময় আপডেট ক্যামেরা ও দক্ষ লোক নিয়োগেরও পরামর্শ দেন জাজের কর্ণধার আব্দুল আজিজসহ ফোরামের নেতারা।

চলচ্চিত্রের সংকট নিয়ে ফোরামের নেতাদের এমন অভিযোগ শোনার পর এমডি জানালেন, ৬৪ জেলায় হল ডিজিটালসহ চলচ্চিত্রের উন্নয়নে বেশকিছু প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। শিগগির এগুলোর বাস্তবায়ন শুরু করবেন তিনি। আর সেজন্যই সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। অতীতে কি হয়েছে সব ভুলে নতুন উদ্যমে সবাইকে চলচ্চিত্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ছবি: তানভীর আশিক

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আমির হোসেনএফডিসিওমর সানি
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনদের ১৮৩ রানের চ্যালেঞ্জ জানাল নিউজিল্যান্ড

এপ্রিল ২৭, ২০২৬

সব থেকে কম শো নিয়েও এই ছবির আয় ৩ কোটি!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন’

এপ্রিল ২৭, ২০২৬

যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

কৃষক হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন তিনজনের

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT