চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমক দেয়া পাকিস্তান সফর শেষে দেশে ফিরলেন মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ন ২৫, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

পাকিস্তানের লাহোরে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক শেষে নয়াদিল্লি ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুল সফর শেষে নয়াদিল্লি ফেরার পথে সবাইকে চমকে দিয়ে পাকিস্তান সফরে যান মোদি।

ফেসবুক ও টুইটারবার্তায় নরেন্দ্র মোদী লিখেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে কথা হলো, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। দিল্লীতে ফেরত যাওয়ার পথে বিকেলে লাহোরে তার সঙ্গে দেখা হতে পারে।

যেই কথা সেই কাজ। ব্যস, লাহোরে নওয়াজ শরিফের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন মোদি। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন। মোদির সম্মানে দেয়া বিশেষ ভোজেও অংশ নেন নওয়াজ ও মোদি। পরে নয়াদিল্লির পথে রওনা হন। ভারতের স্থানীয় সময় রাত নয়টার দিকে নয়াদিল্লি পৌঁছান মোদি।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ চৌধুরী জানান, অত্যন্ত বন্ধুত্বপূর্ণ-আন্তরিক পরিবেশে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তাঁরা দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।

মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যার দিকে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নওয়াজ শরিফ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। সেখান থেকে মোদিকে নিয়ে যাওয়া হয় নওয়াজের পারিবারিক বাসভবনে। আজই ৬৬ বছরে পা রেখেছেন নওয়াজ। সকালে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানান মোদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-পাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT