চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমকে দেয়া ‘দেবী’র প্রথম দর্শন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

কালো পটভূমিতে জলরংয়ে আঁকা উস্কোখুস্কো চুলের একজন। মুখচ্ছবিটি খুব পরিচিত একজনের। তবে ভীষণ অচেনা। মাথায় চিন্তার ঘুর্ণিপাক তার। আঙ্গুলে সিগারেট আর ধোঁয়া। চোখে চশমা। নীচে রক্তজবায় গোঁজা লেটারিং ‘দেবী’।

চমকে দিয়ে উন্মোচিত হয়েছে জয়া আহসানের প্রথম প্রযোজনা এবং সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘দেবী’র ফার্স্ট লুক। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর উপন্যাস নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। চঞ্চল চৌধুরী অদ্ভুতদর্শন জলছবির ফার্স্টলুক আক্ষরিক অর্থে চমকে দিয়েছে নেটিজেনদের। চমকে গেছে সিনেমা প্রেমীরাও। বাড়িয়ে দিয়েছে কৌতুহল সিনেমাটি সম্পর্কে।

পরে আবিস্কৃত হয় মুখচ্ছবিটি ‘মনপুরা’ বা ‘আয়নাবাজি’ খ্যাত চঞ্চল চৌধুরীর।

কিছুদিন আগে সিনেমাটির বিষয়ে হুমায়ূন আহমেদ তনয়া শিলা আহমেদ এর মন্তব্য এবং এই অসাধারণ প্রথম দর্শন সিনেমাটি সম্পর্কে সবাইকে আগ্রহী করে তুলবে নিঃসন্দেহে।

সম্প্রতি ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন শীলা। তিনি লিখেছেন, ‘কে দেবী বানানোর অনুমতি দিয়েছে? তিনি আরও জানান, ‘আমরা চার ভাইবোন অনুমতি দেইনি। তা হলে কীভাবে এই সিনেমা সরকারি অনুদান পেল?’

জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার প্রকাশিত ‘দেবীর’ প্রথম দর্শনে ১৩ ঘন্টায় লাইক পড়েছে ৩০ হাজার। পাঁচ শতাধিকবার শেয়ার হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনম বিশ্বাসজয়া আহসানদেবীলিড বিনোদন
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

এই সময়ে নেতাদের দায়িত্বশীল কথা বলা উচিত: ওবায়দুল কাদের

পরবর্তী

যত দ্রুত সম্ভব কোটার যৌক্তিক সংস্কার প্রয়োজন: ঢাবি উপাচার্য

পরবর্তী
ভিসি

যত দ্রুত সম্ভব কোটার যৌক্তিক সংস্কার প্রয়োজন: ঢাবি উপাচার্য

মুক্তিযোদ্ধা সনদ

মুক্তিযোদ্ধা সনদ নিয়ে তাচ্ছিল্যের কিছু নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬

বক্স অফিসে হাজার কোটি, এবার নেটফ্লিক্সেও ইতিহাস গড়ল ‘ধুরন্ধর’

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT