চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চমকে দিলেন কবরী, রোমাঞ্চিত সাবিনা ইয়াসমিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

‘আয়না’র পর কিংবদন্তী অভিনেত্রী কবরী সারোয়ার নির্মাণ করতে যাচ্ছেন তার পরিচালনায় দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’। সিনেমার শুটিং শুরু ফেব্রুয়ারিতে। তার আগেই তিনি চমকে দিলেন। জানালেন, তার এ সিনেমার সংগীত পরিচালনা করবেন সাবিনা ইয়াসমিন। ওই কারণে দেশ বরেণ্য এ কণ্ঠশিল্পী রোমাঞ্চিত অনুভব করছেন।

পাঁচ দশকের বেশি সংগীত ক্যারিয়ারে করবীর এ সিনেমার মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিংবদন্তী সাবিনা ইয়াসমিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার সুর ও সংগীতে অন্য শিল্পীরা গাইবেন, ভাবতেই ভীষণ আনন্দ লাগছে। একেবারেই নতুন অভিজ্ঞতা হবে। সত্যিই রোমাঞ্চকর ব্যাপার ঘটতে যাচ্ছে। নতুন বছরে গান তৈরির কাজ শুরু হবে। কোনো চাপ লাগছে না। পরিচালক যেহেতু কবরী, আমি আমার কাজটা স্বাধীনভাবে করতে পারব। পরিচালকের পছন্দের ব্যাপার তো থাকবেই। সব মিলিয়ে ভালোই হবে বলে মনে হচ্ছে।’

কবরী বলেন, ‘চলচ্চিত্রের অনেক কিছু নিয়ে আমি গবেষণা করি। এই ছবি যখন করার সিদ্ধান্ত নিই, কাকে সংগীত পরিচালক হিসেবে নেব, তা নিয়ে অনেক ভেবেছি। কলকাতা ও ঢাকা দুই জায়গা থেকেই চেষ্টা করেছি। একসময় ভাবলাম, আমাদের সময়ের কাউকে নেওয়া যায় কি না। দেখলাম, তারা সবাই অসুস্থ। এরপর হঠাৎ মাথায় এলো সাবিনা এক জীবনে এত গান গেয়েছে। এত এত গুণী সংগীত পরিচালকের সান্নিধ্য পেয়েছে। তার সংগীতের মেধাও আমাকে মুগ্ধ করেছে। তাহলে কেন সাবিনা ইয়াসমিন হবে না? ও আমার ভালো বন্ধুও। আমি প্রস্তাব দিয়ে দেখি না! প্রস্তাব দিলাম। রাজি হচ্ছেই না। একটা সময় রাজি হয়েছে। যদিও গানগুলো নতুন প্রজন্মকে দিয়ে গাওয়াব। আমার গল্পের যে চাহিদা, তাতে সাবিনাই সবচেয়ে ভালো সংগীত পরিচালনা করতে পারবে।’

আগামী ফেব্রুয়ারি মাসে কবরী শুটিং শুরু করবেন ‘এই তুমি সেই তুমি’ সিনেমার। সরকারি অনুদানে নির্মিত এই ছবির চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়েছে। সিনেমাটির মধ্য দিয়ে চার দশক পর আবার পর্দায় জুটি হবেন সোহেল রানা ও কবরী। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা কবরীর। নায়ক হিসেবে দেখা যাবে রিয়াদ রায়হানকে। যিনি ২০১৪ সালে চ্যানেল আই আয়োজিত রিয়্যালিটি শো ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবরীলিড বিনোদনসাবিনা ইয়াসমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে চাপা পড়ছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নিয়ে কথা হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT