চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবি শিক্ষককে হত্যার হুমকির ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২০
শিক্ষা
A A

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওবার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে বিবৃতি দিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক এসোসিয়েশন (পিউট্যাব)।

বৃহস্পতিবার এ বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে মৌলবাদী একটি গোষ্ঠি সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওবার্তা প্রেরণের মাধ্যমে প্রাণনাশের হুমকি পাঠিয়েছে। বিষয়টি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক ঘটনা বলে আমরা মনে করছি। একইসাথে আমরা উক্ত শিক্ষকের জীবনের নিরাপত্তা নিয়েও ভীষণ উদ্বেগে আছি।

‘‘অডিওবার্তাটিতে এটা সুস্পষ্ট যে তা উগ্রপন্থী কোন গোষ্ঠির পক্ষ থেকে প্রেরণ করা হয়েছে, যাতে কেবল শিক্ষক কুশল চক্রবর্তীকে আক্রান্ত করার হুমকিই দেয়া হয়নি; একইসাথে এদেশের অসাম্প্রদায়িক চর্চায় বিশ্বাসী সবার প্রতিই অত্যন্ত উস্কানিমূলক ও অযৌক্তিকভাবে ঘৃণা প্রদর্শন করা হয়েছে। যা বঙ্গবন্ধুর আদর্শে প্রভাবিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের বর্তমান সরকার ও সব নাগরিকের প্রতি চূড়ান্ত অসম্মানের।’’

বিবৃতিতে আরও বলা হয়, আমরা ভীষণ বিস্ময় ও উদ্বেগের সাথে লক্ষ্য করলাম যে, উক্ত অডিওবার্তায় প্রেরিত হুমকিতে নির্দিষ্ট একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাসীদের প্রতি ভবিষ্যতে ভীষণ উগ্রপন্থায় আক্রমণের ও দেশকে অদূর ভবিষ্যতে একটি অস্থিতিশীল অবস্থায় ফেলার কোন ষড়যন্ত্রের আভাসও বিদ্যমান। তাই বিষয়টিকে কেবল একক কোনো ব্যক্তির প্রতি হুমকি বলে বিবেচনার সুযোগ নেই, বরং এটিকে কোনো মৌলবাদী চক্রের গভীর ষড়যন্ত্র ও সাম্প্রদায়িক কোন গোষ্ঠির বৃহত্তর চক্রান্তের নীলনকশার প্রাথমিক উৎসরণ হিসেবেও পর্যবেক্ষণের দায় রয়েছে। এই ধরনের উগ্রতা পোষণ করা আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পরমতসহিষ্ণুতার আবহমান চর্চার জন্য হুমকি স্বরূপ এবং শিক্ষক সমাজের স্বাভাবিক স্বতঃস্ফুর্ত জীবনযাপনের প্রতি প্রতিবন্ধতা সৃষ্টির নিয়ামক। যা একই সাথে অপ্রত্যাশিত, নিন্দনীয় ও শঙ্কার। তাই এহেন উগ্রবাদী বার্তার বিরুদ্ধে আমরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এসোসিয়েশন (পিইউট্যাব) এক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা যেন অতিসত্ত্বর বিষয়টিকে সর্বাধিক গুরুত্বের সাথে নেয়ার জোর দাবি জানাচ্ছে এবং এ ধরনের মৌলবাদী হুমকির ব্যাপারে যথাযথ তদন্তসাপেক্ষে সত্যানুসান্ধানের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে দৃষ্টি আকষর্ণ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শিক্ষক
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT