তথ্যপ্রযুক্তি

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর ‘অ্যান্টি বুলিং অ্যাপ’

শিক্ষার্থী একটি ল্যাপটপে অনলাইন অ্যাপ ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি শিশু স্কুলের বাইরে বসে একটি ল্যাপটপে অ্যান্টি বুলিং অ্যাপ ব্যবহার করছে, যা শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের শিলংয়ের একটি স্কুলে বুলিং বা উৎপীড়ন প্রতিরোধে অ্যান্টি বুলিং (উৎপীড়ন বিরোধী) মোবাইল অ্যাপ তৈরি করেছে চতুর্থ শ্রেণি পড়ুয়া ৯ বছরের শিক্ষার্থী।

মায়িদাবাহুন মাজাউ নামের এই শিক্ষার্থী নিজের স্কুলে বারবার উৎপীড়নের শিকার হওয়ার পর বিরক্ত হয়ে এ অ্যাপটি তৈরি করেন। এর মাধ্যমে উৎপীড়নের শিকার যে কেউ স্কুল কর্তৃপক্ষকে অভিযোগ জানাতে পারবে।

মায়িদাবাহুন মাজাউ বলেছেন, উৎপীড়নের সমাধানের জন্য তিনি নিজেই অ্যাপটি ব্যবহার করেছে। নার্সারি থেকে স্কুলে এই অভিজ্ঞতা পেয়েছি। যা আমার ক্ষতি করেছে। আমি এটা ঘৃণা করি। আশা করি অন্য কোনও শিশুকে এরমধ্যে শিকার হতে হবে না।

অ্যাপটি গুগল প্লে স্টোরে শিগগিরই পাওয়া যাবে। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্ষতিগ্রস্থ ব্যক্তি পরিচয় প্রকাশ না করে তাদের শিক্ষক, অভিভাবক এবং বন্ধুদের কাছে তাদের বুলিং রিপোর্ট করতে পারবে।

এমন প্রচেষ্টাকে রাজ্যের শিক্ষামন্ত্রী লাকম্যান রায়ম্বুই প্রশংসা করে বলেন, ‘এই মেয়েটি বড় হয়ে একজন দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে।

শিক্ষক ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ২০১৭ সালের এক জরিপ দেখা যায়, ভারতের ৪২ শতাংশ শিশু স্কুলগুলিতে উৎপীড়নের শিকার হয়।

বিষয়:বুলিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…